আজ রবিবার ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ২৬, ২০২২, ৯:১৫ অপরাহ্ণ




কোভিড দুর্যোগে বিশ^বিজয়ী আজকের ভ্যাকসিন যোদ্ধা হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা… মো. মোফাজ্জল হোসেন খান

কোভিড দুর্যোগে বিশে^র মাতাব্বর দেশগুলোর প্রধানরা যখন দিশেহারা। লকডাউন, শাটডাউনে বিশ^ অচল। সেই সময়ে কোভিড-১৯ দুর্যোগ মোকাবেলায় যুদ্ধে নামেন জননেত্রী শেখ হাসিনা। দেশের ৭০শতাংশ মানুষকে টিকাদান করেছেন। একদিনে এককোটি মানুষকে টিকাদান বিশ^রেকর্ড। কোভিড দুর্যোগে বিশ^বিজয়ী আজকের ভ্যাকসিন যোদ্ধা হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৭০% মানুষকে করোনা প্রতিরোধ টিকা প্রদান উপলক্ষে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান। তিনি আরো বলেন, আজকের অনুষ্ঠানে গৌরীপুরবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা ‘বিশ^বিজয়ী ভ্যাকসিনযোদ্ধা’ হিসেবে আখ্যায়িত করছি।

ময়মনসিংহের গৌরীপুরে শনিবার (২৬ ফেব্রুয়ারি/২০২২) উপজেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মো. সেলিম।

বিশেষে অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহাম্মেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নূরুল ইসলাম, গৌরীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবী, গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন, গৌরীপুর পৌরসভার প্যানেল মেয়র মো. নাজিম উদ্দিন, গৌরীপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. হযরত আলী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমা-ার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, সাবেক ডেপুটি কমা-ার মো. নাজিম উদ্দিন, গৌরীপুর পাবলিক কলেজের অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম মিন্টু, উপজেলা ছাত্রলীগের সভাপতি উত্তম সরকার, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন প্রমুখ।

উল্লেখ্য যে, কোভিড-১৯ দুর্যোগে ময়মনসিংহ জেলায় উপজেলা চেয়ারম্যানদের মধ্যে মানবিক কার্যক্রমের জন্য গৌরীপুর উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১