আজ শনিবার ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ১৫, ২০২২, ৭:৫৫ অপরাহ্ণ




ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কে পিকনিকের পিকআপ উল্টে ২৫শিক্ষার্থী আহত

ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের শিবপুর এলাকায় মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি/২০২২) পিকনিকের পিকআপ উল্টে ২৫জন আহত হয়েছে। ঈশ^রগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেলোয়ার হোসেন জানান, ঈশ^রগঞ্জ থেকে পিকনিকের পিকআপ ভ্যানটি ময়মনসিংহের দিকে যাচ্ছিলো। গৌরীপুর উপজেলার শিবপুর এলাকায় রাস্তার মাঝখানেই উল্টে শিক্ষার্থীরা আহত হন।

বোকাইনগর ইউনিয়ন পরিষদের মেম্বার মো. আব্দুর রহিম জানান, বড়ভাগ উচ্চ বিদ্যালয়ের ছাত্র, এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কয়েকজন পরীক্ষার্থী এবং এলাকার তরুণরা মিলে দুর্গাপুরে পিকনিকের উদ্দেশ্যে ৩৫জন পিকআপ ভ্যানে রওনা দেয়। শিবপুরের প্রত্যক্ষদর্শী শিবপুর গ্রামের মো. জয়নাল আবেদিন জানান, পি-আপ ভ্যানটি শিবপুর বাজার অতিক্রমের সময় গাড়িতে থাকা সাউন্ডবক্সের উচ্চ শব্দের সঙ্গে ছেলেরা নাচানাচি করছিলো। উদ্দাম নাচের কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে গড়াগড়ির একপর্যায়ে পিক-আপটি উল্টে যায়। গাড়িতে থাকা সিংহভাগ শিক্ষার্থীই আহত হন। আরেক প্রত্যক্ষদর্শী রামগোপালপুরের মো. নুরুল ইসলাম জানান, আহতদেরকে আমরা বিভিন্ন যানবাহনে উঠিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আব্দুর রহিমের পুত্র রুবেল মিয়া, বড়ভাগ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র জয়, ১০ম শ্রেণির ছাত্র নুর ইসলাম, মিলন মিয়া, ৯ম শ্রেণির ছাত্র মাহিম, একাদশ শ্রেণির শিক্ষার্থী কামরুল ইসলাম, জয়দুল ইসলাম, তোরাফকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বড়ভাগ গ্রামের মো. অলি উল্লাহ জানান, আহতদের মধ্যে ৬/৭জনকে বিভিন্ন বেসরকারি হাসপাতাল (ক্লিনিকে) ভর্তি করা হয়েছে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, দুর্ঘটনাস্থল থেকে পিকআপ ও আলামত সংগ্রহ করা হয়েছে। এখন পর্যন্ত কেউ মামলা দেয়নি।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১