আজ শনিবার ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
মোস্তাফিজুর রহমান বুরহান || স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ৮, ২০২২, ১২:০৯ পূর্বাহ্ণ




গৌরীপুরের সিধলা ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী মো. জয়নাল আবেদীন ৫হাজার ৩৪৬ ভোট পেয়ে বিজয়ী

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নে সোমবার (৭ ফেব্রুয়ারি/২০২২) স্থগিত দুই কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী সিধলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জয়নাল আবেদিন ৫৩৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের মো. একদিন হোসেন তালুকদার পেয়েছেন ৩৮৯০ ভোট। ফলাফল ঘোষণা করেন ইউনিয়ন নির্বাচনে নিয়োজিত রিটার্নিং অফিসার উপজেলা যুব উন্নয়ন অফিসার নন্দন কুমার দেবনাথ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, উপজেলা নির্বাচন অফিসার সজল কুমার সরকার।
ফলাফল গ্রহণ করেন বিজয়ী প্রার্থী জয়নাল আবেদীনের ভাতিজা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের জাতীয় কমিটির সদস্য ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি তানজীর আহমেদ রাজিব। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের জাতীয় কমিটির সদস্য ও উপজেলা তাঁতলীগের সহসভাপতি সমাজসেবক মো. গোলাম সামদানী খান সুমন ও দলীয় নেতৃবৃন্দ।
এছাড়াও স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীকের শেখ শ্যামছ উদ্দিন ৩০৫৬ ভোট ও মোটর সাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ কামরুজ্জামান পেয়েছেন ১৯৫৬ভোট, টেবিল ফ্যান প্রতীকের প্রার্থী মো. শফিকুল ইসলাম ১২৬৩ ভোট, ঢোল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. ইকবাল হোসেন তালুকদার ৪৮৯ ভোট, অটোরিক্সা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. নজরুল ইসলাম ৩৬০ ভোট, ইসলামী হাতপাখা প্রতীকের প্রার্থী মো. আতাউর রহমান ২২০ ভোট, লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. আব্দুস সালাম ২০৪ ভোট, ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবু হানিফ ১০২ ভোট, সিংহ প্রতীকের প্রার্থী মো. শাহজাহান কবীর ৩৫ ভোট।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১