আজ বুধবার ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ২৪, ২০২২, ৮:২২ অপরাহ্ণ




গৌরীপুরে মাস্ক বিতরণ ও ওমিক্রন প্রতিরোধে গণসচেতনা

ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে উপজেলা প্রশাসনের সহযোগিতায় মাস্ক বিতরণ ও ওমিক্রন প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য গণসচেতনামূলক কর্মসূচী পালিত হয়। শহরের ১৬টি পয়েন্টে সাড়ে ৬শ পথচারী, যানবাহন চালকের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ। তিনি বলেন, বাঁচতে হলে সবাইকে সচেতন হতে হবে, মাস্ক ছাড়া আমরা যেন কেউ বাহিরে না আসি। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান মাস্ক বিতরণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন।

মাস্ক বিতরণ কর্মসূচীতে অংশ নেন উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি শামীমা খানম মীনা, রমজান আলী মুক্তি, সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন, লুৎফা আক্তার, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বুরহান, কবি অনামিকা সরকার, পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন শরীফ, স্বজন আশিকুর রহমান রাজিব, শামীম আনোয়ার, তাসাদদুল করিম প্রমুখ।

এছাড়াও দৈনিক যুগান্তরের ২২তম জন্মোৎসব উপলক্ষে কর্মসূচীর মধ্যে রয়েছে ২৫জানুয়ারি কম্বল বিতরণ, ২৬ জানুয়ারি মাদকবিরোধী শোভাযাত্রা, ২৮জানুয়ারি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ৩০জানুয়ারি শোভাযাত্রা, ৩১জানুয়ারি গ্রামীণ ক্রীড়া উৎসব, ১ ফেব্রুয়ারি কেককাটা ও অনুভূতি প্রকাশ, ২ ফেব্রুয়ারি সাহিত্য আড্ডা, ৩ ফেব্রুয়ারি যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা শিল্পপতি প্রয়াত বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও শতকন্ঠে কোরআন পাঠ, ৪ ফেব্রুয়ারি জিপিএ-৫প্রাপ্তদের সংবর্ধনা ও স্বজন সমাবেশের জন্মোৎসব, ১১ ফেব্রুয়ারি চিত্রাংকন প্রতিযোগিতা, বাল্যবিয়ে বিরোধী সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, গুণীজন সংবর্ধনা, করোনাযোদ্ধাদের সম্মাননা প্রদান, করোনা সচেতনতা প্রচারাভিযান ও মাস্ক বিতরণ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১