আজ বুধবার ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ২২, ২০২২, ১১:৪৫ অপরাহ্ণ




গৌরীপুরে স্বজন সংবর্ধনা ও যুগান্তরের ২২তম জন্মোৎসবের প্রস্তুতি সভা

দেশের শীর্ষ পাঠকপ্রিয় পত্রিকা দৈনিক যুগান্তরের ২২তম জন্মোৎসব উদযাপন উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে ২২দিনের কর্মসূচী প্রণয়নে প্রস্তুতি সভা ও মানবিক কার্যক্রম ও সংস্কৃতি বিশেষ অবদানের জন্য স্বজন অনামিকা সরকারকে সংবর্ধনা শনিবার (২২ জানুয়ারি/২০২২) হাতেম আলী সড়কস্থ স্বজন সমাবেশ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কবি সেলিম আল রাজ। বক্তব্য রাখেন গৌরীপুর পৌরসভার প্যানেল মেয়র মো. নাজিম উদ্দিন, গৌরীপুর যুগান্তর প্রতিনিধি ও স্বজন উপদেষ্টা মো. রইছ উদ্দিন, উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি শামীমা খানম মীনা, রমজান আলী মুক্তি, সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন, লুৎফা আক্তার, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বুরহান, সাহাবুল আলম, স্বজন আশিকুর রহমান রাজিব, শামীম আনোয়ার, তাসাদদুল করিম প্রমুখ।
দৈনিক যুগান্তরের ২২তম জন্মোৎসব উপলক্ষে কর্মসূচীর মধ্যে রয়েছে ২৩জানুয়ারি কম্বল বিতরণ, ২৮জানুয়ারি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ৩০জানুয়ারি শোভাযাত্রা, ৩১জানুয়ারি গ্রামীণ ক্রীড়া উৎসব, ১ ফেব্রুয়ারি কেককাটা ও অনুভূতি প্রকাশ, ২ ফেব্রুয়ারি সাহিত্য আড্ডা, ৪ ফেব্রুয়ারি জিপিএ-৫প্রাপ্তদের সংবর্ধনা, ১১ ফেব্রয়ারি চিত্রাংকন প্রতিযোগিতা এছাড়াও মাদকবিরোধী প্রচারাভিযান, বাল্যবিয়ে বিরোধী সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, গুণীজন সংবর্ধনা, করোনাযোদ্ধাদের সম্মাননা প্রদান, করোনা সচেতনতা প্রচারাভিযান ও মাস্ক বিতরণ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১