আজ শনিবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১৮, ২০২২, ৫:৫১ অপরাহ্ণ




গৌরীপুরে কৃষক সমিতির ৫ দফা দাবীতে স্মারকলিপি প্রদান

বাংলাদেশ কৃষক সমিতি ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (১৮জানুয়ারি/২০২২) বিক্রিত সারের মেমো প্রদান, সার পাচার বন্ধকরণ, নিম্নমানের অনুসার বিক্রয় বন্ধকরণ, মূল্য তালিকা টাঙানো বাধ্যতামূলককরণসহ ৫ দফা দাবীতে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি গ্রহণ করেন উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার।

স্মারকলিপি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, আমরা স্মারকলিপি পেয়েছি। সারের বাজারে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। সুনির্দিষ্ট কোনো অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নিব। এছাড়াও মনিটরিং কার্যক্রমও আরো জোরদার করা হবে।

স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক সমিতি গৌরীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মজিবুর রহমান ফকির, সদস্য মোঃ আব্দুল লতিফ, ওবায়দুর রহমান, বোকাইনগর ইউনিয়ন কৃষক সমিতির যুগ্ম-আহবায়ক মোহাম্মদ আলী, সদস্য মোঃ জাহাঙ্গীর খান পাঠান ও কৃষক খলিল খান পাঠান। স্মারকলিপির ৫ দফা দাবীর মধ্যে রয়েছে উপজেলা কৃষি অফিস থেকে প্রতিদিন বাজার তদারকি করতে হবে, খুচরা ও পাইকারি দোকানে লাল ব্যানারে মূল্য তালিকা টানানো বাধ্যতামূলক করতে হবে, কৃষকের নিকট বিক্রিত সারের মেমো প্রদান বাধ্যতামূলক করতে হবে ও যথাযথভাবে বিক্রয় রেজিস্ট্রার খাতা ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে, নির্ধারিত এলাকার সার অন্য এলাকায় পাচার বন্ধ করতে হবে, নিম্ন মানের অনু সার (জিঙ্ক, বোরন, সালফার) ও কীটনাশক বিক্রয় বন্ধ করতে হবে




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১