আজ রবিবার ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
আরিফ প্রধান || শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১, ২০২২, ৯:৩০ অপরাহ্ণ




শ্রীপুরের মাওনায় দেয়ালে রঙ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে বাণিজ্যিক ভবনের দ্বিতীয় তলার দেওয়ালে রঙের কাজ করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে মারা গেছেন এক রঙ শ্রমিক। শনিবার বেলা ১১ টার দিকে উপজেলার মাওনা চৌরাস্তা এলাকার আজাদ কমপ্লেক্স নামের একটি বাণিজ্যিক ভবনে এই ঘটনা ঘটে। নিহত মোঃ দুলাল মিয়া (৪০) শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আজাদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় দেওয়ালে রং করতে গিয়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন দুলাল। বিদ্যুৎস্পর্শে তার ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। বেশ কিছুক্ষণ মরদেহ দেওয়ালে সাঁটানো মইয়ের পাটাতনে ঝুলেছিল। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে মরদেহ নামিয়ে আনে।

শ্রীপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, আমরা মরদেহ উদ্ধার করেছি। বৈদ্যুতিক স্পর্শে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খোন্দকার ইমাম হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানাতে পারবো।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১