আজ শনিবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ২৯, ২০২১, ৭:১৬ অপরাহ্ণ




গৌরীপুরে ইউএনও’র অপসারণসহ পুনরায় ভোট গ্রহণের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে নৌকার প্রার্থী!

ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল হক সরকারের নেতৃত্বে ইউএনও হাসান মারুফ এর অপসারণ, ভুয়া ফলাফল প্রত্যাখান ও পুণঃরায় ভোট গ্রহণের দাবিতে বুধবার (২৯ ডিসেম্বর/২০২১) ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুর উপজেলার গাজীপুর এলাকায় মহাসড়ক অবরোধ, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে এলাকাবাসী, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রতিবাদে সমাবেশে নৌকা প্রতীকের প্রার্থী শহীদুল হক সরকার বলেন, উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের নেতৃত্বে নৌকাকে পরাজিত করার জন্য নীলনকশা তৈরি করে প্রিজাডিং অফিসারের মাধ্যমে ভুয়া ফলাফল সীট তৈরি করা হয়েছে। প্রথমে নৌকা প্রতীক বিজয়ী ঘোষণা করা হয়। এরপরে কাইয়ুমের নেতৃত্বে রিটার্ণিং অফিসারের ওপর হামলা চালিয়ে জোরপূর্বক স্বাক্ষর নিয়ে এই ভুয়া ফলাফল দেয়া হয়েছে। এর সঙ্গে জড়িত ইউএনও হাসান মারুফের অপসারণ ও সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। তিনি মানবন্ধনে এ সময় ডৌহাখলা ইউনিয়নের রৌজ বিদ্যানিকেতন, তাঁতকুড়া ও কলতাপাড়া ভোটকেন্দ্রের পুনরায় ভোট গ্রহণের দাবি জানান।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ বলেন, আমি নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট নই। আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যে ও ভিত্তিহীন। আমি নির্বাচনে নিয়োজিত কর্মকর্তাদের নিরাপত্তা ও ভোট কেন্দ্রের নিরাপত্তা এবং সুষ্ঠ নির্বাচনের জন্য প্রশাসনিক দায়িত্ব পালন করেছি মাত্র। জনগণের রায় সবাইকে মেনে নেয়ার মানসিকতা থাকতে হবে।
প্রতিবাদ সমাবেশের বক্তব্য রাখেন ডৌহাখলা ইউনিয়নে আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, আব্দুল মান্নান, আইন সম্পাদক শামছুল মাস্টার, আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ, হেলাল উদ্দিন, মো. মিয়া হোসেন, বাচ্চু মিয়া, হাসেম খান, আমজত আলী ফরিদ, মো. সাইফুল ইসলাম প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১