আজ শনিবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ২৮, ২০২১, ৭:৪৬ অপরাহ্ণ




গৌরীপুরে রিটার্ণিং কর্মকর্তাকে মারধর নবনির্বাচিত চেয়ারম্যানকে জেলহাজতে প্রেরণ

ময়মনসিংহের গৌরীপুরে রিটার্ণিং কর্মকর্তা উপজেলা নির্বাচন অফিসার সজল চন্দ্র সরকারকে মারধরের ঘটনায় গ্রেফতারকৃত নবনির্বাচিত চেয়ারম্যান এম.এ কাইয়ুমকে জেলহাজতে প্রেরণ করেছেন বিজ্ঞ বিচারক। বিষয়টি নিম্চিত করেন ময়মনসিংহ কোর্টের ইন্সপেক্টর পূসন কান্তি দাস। তিনি বলেন, মঙ্গলবারও (২৮ ডিসেম্বর/২০২১) এ সংক্রান্ত কোনো শুনানী হয়নি।

গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান জানান, ইউনিয়ন পরিষদ ‘নির্বাচনের ফলাফল ঘোষণা কক্ষে হামলা-ভাংচুর, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনে নিয়োজিত রিটার্ণিং কর্মকর্তাকে মারধর ও জোরপূর্বক স্বাক্ষর গ্রহণের অভিযোগে তাকে গ্রেফতার করে সোমবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

মামলা ও নির্বাচন অফিস সূত্র জানায়, গত রোববার (২৬ ডিসেম্বর/২১) গৌরীপুর উপজেলার দশটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে উপজেলা নির্বাচন কর্মকর্তা সজল চন্দ্র সরকার ফলাফল ঘোষণা কক্ষে বসে ভোটকেন্দ্রের তথ্য সংগ্রহ করে ফলাফল ঘোষণা করছিলেন। এ সময় ডৌহাখলা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এমএ কাইয়ূম ও তার সহযোগীরা ফলাফল ঘোষণা কক্ষে এসে নির্বাচন কর্মকর্তার কাছে তাঁতকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ফলাফলের কপি চায়। কিন্ত নির্বাচন কর্মকর্তা তাদের জানান ওই কেন্দ্রের ফলাফলের কপি এখনো আসেনি। পরে কাইয়ূম ও তার সহযোগীর উত্তোজিত হয়ে নির্বাচন কর্মকর্তাকে মারধর ও ফলাফল ঘোষণার কক্ষে হামলা ও ভাঙচুর করে। ওই দিন রাত ১১টায় ডৌহাখলা ইউনিয়নের ভোট গণনা শেষে এম.এ কাইয়ূমকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।

এদিকে হামলা ও ভাঙচুর ও নির্বাচন কর্মকর্তাকে মারধরের ঘটনার পরপরই ওইদিন রাতে কাইয়ুমকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে সোমবার নির্বাচন কর্মকর্তা সজল চন্দ্র সরকার বাদী হয়ে সোমবার গৌরীপুর থানায় মামলা দায়ের করে। নির্বাচন কর্মকর্তা সজল চন্দ্র সরকার বলেন, হামলা ও ভাঙচুরের ঘটনার পরপরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আইনের আশ্রয় নিয়েছি। এই মুর্হূর্তে এরচেয়ে বেশি কিছু বলতে পারছি না।###




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১