আজ শনিবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ২৭, ২০২১, ৮:০৩ অপরাহ্ণ




নৌকার প্রার্থী পেলো ২০ ভোট!

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নে রোববার (২৬ ডিসেম্বর/২০২১) নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. হাবিব উল্লাহ এক কেন্দ্রে পেয়েছেন মাত্র ২০ ভোট। নির্বাচন কমিশনের দেয়া তথ্যে দেখা যায় বৃ-বড়ভাগ এবতেদায়ী মাদরাসা কেন্দ্রে মোট ভোটার ৮৯৫জন। ভোটাধিকার প্রয়োগ করেন ৭২৩জন। এরমধ্যে নৌকা প্রতীক পেয়েছে মাত্র ২০জন।

আর আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আল মোক্তাদির শাহীন ঘোড়া প্রতীকে ৩৯৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. কামাল উদ্দিন লিটনের মটর সাইকেল প্রতীকে ২৬ ভোট, আ’লীগ বিদ্রোহী প্রার্থী মো. নওয়াব উদ্দিন খান পাঠানের আনারস প্রতীকে ৩ ভোট ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান মো. হাবিবুল ইসলাম খান শহীদ চশমা প্রতীকে ২৬২ ভোট পান।

বোকাইনগর এ ইউনিয়নে মোট ভোটার ২৪হাজার ৭৭৬জন। তাদের মধ্যে ভোট প্রদান করে ১৮হাজার ৭শ জন। শতকরা হার ৭৫.৪৮শতাংশ। বিজয়ী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আল মোক্তাদির শাহীন ঘোড়া প্রতীকে ৭হাজার ২৭৬ ভোট (স্বতন্ত্র, আ’ লীগ বিদ্রোহী) পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান মো. হাবিবুল ইসলাম খান শহীদ চশমা প্রতীকে ৪হাজার ৯০৮ ভোট। এছাড়াও নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. হাবিব উল্লাহ পান ২হাজার ৬৭৪ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. কামাল উদ্দিন লিটনের মটর সাইকেল প্রতীকে ১হাজার ৪৬২ ভোট, আ’লীগ বিদ্রোহী প্রার্থী মো. নওয়াব উদ্দিন খান পাঠানের আনারস প্রতীকে ১হাজার ৯১৮ ভোট পান। রিটার্ণিং অফিসার উপজেলা নির্বাচন অফিসার সজল কুমার সরকার এ ফলাফল ঘোষণা করেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১