আজ বুধবার ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ২৭, ২০২১, ৭:২২ অপরাহ্ণ




গৌরীপুরে এ ইউপি মেম্বার নির্বাচনের ফলাফল প্রত্যাখান, ভোট পুনগণনার দাবি পরাজিত পাঁচপ্রার্থীর

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নে ৮ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে ভোটগ্রহণের ফলাফল প্রত্যাখান করে পুনগণনার দাবি জানিয়েছে পরাজিত পাঁচ প্রার্থী। সোমবার দুপুরে ওই পাঁচ প্রার্থী ভোটকেন্দ্রের ভোট পুনগণনার দাবি জানিয়ে ইউএনও বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

পরাজিত ওই চারপ্রার্থী হলেন- মোঃ রফিকুল ইসলাম, মনসুর আহাম্মদ, মোঃ আবুল কাসেম ও মোঃ কামাল হোসেন, মোঃ রুবেল খান। এর আগে গতকাল রোববার রামগোপালপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ভোটগ্রহণ শেষে সাধারণ সদস্য পদে মোঃ রফিকুল ইসলাম রোকন (ফুটবল) বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।
অভিযোগ সূত্রে জানা গেছে রামগোপালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দি¦তা করে। রোববার ওই ওয়ার্ডের বিশ^নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে ওই কেন্দ্রের ঘোষিত ফলাফলে মোঃ রফিকুল ইসলাম ফুটবল প্রতীকে ৪৯৭ ভোট, মোঃ রফিকুল ইসলাম তালা প্রতীকে ৪৮০ ভোট, মনসুর আহাম্মদ মোরগ প্রতীকে ৪২৬ ভোট, মোঃ আবুল কাসেম টিউবওয়েল প্রতীকে ৩৯৫ ভোট, মোঃ কামাল হোসেন ক্রিকেটব্যাট প্রতীকে ২৯৫ ভোট ও মোঃ রুবেল খান টর্চলাইট প্রতীকে ১০ ভোট পান।

এদিকে রোববার রাতে ভোটকেন্দ্রের ঘোষিত ফলাফলে মোঃ রফিকুল ইসলাম রোকন ফুটবল প্রতীকে ৪৯৭ ভোটে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করার পরপরই অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে পরাজিত চার প্রার্থী ভোটকেন্দ্রের ফলাফল প্রত্যাখান করেন। পরে তারা ভোট পুনগণনার দাবি জানালেও ভোটকেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তাগণ সেটা আমলে নেননি বলে অভিযোগ চার প্রার্থীর।

এ বিষয়ে বিজয়ী প্রার্থী মোঃ রফিকুল ইসলাম রোকন বলেন নির্বাচনে কোনো অনিয়ম ও কারুচুপি হয়নি। সুষ্ঠু ভোটে আমাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। পরাজিত প্রার্থীদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ বলেন পরাজিত চার প্রার্থী লিখিত দিয়েছেন। আদালতের নির্দেশ ছাড়া ভোট পুনগণনার বিষয়টি বিবেচনায় নেয়ার সুযোগ নেই। বিষয়টি আইনিভাবে সমাধান করতে হবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১