আজ শনিবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ২৫, ২০২১, ৭:০৫ অপরাহ্ণ




রাত পোহালেই গৌরীপুরে ১০ইউনিয়ন পরিষদে ভোট : অধিক ঝুঁকিপূর্ণ ৪৮ কেন্দ্রে অধিক নিরাপত্তা ব্যবস্থা

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদে আজ রোববার (২৬ ডিসেম্বর/২১) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ১০টি ইউনিয়নে মোট ভোটার ২লাখ ৩২হাজার ১৭২জন। তার মধ্যে পুরুষ ভোটার ১লাখ ১৮হাজার ৩৯০জন ও মহিলা ভোটার ১লাখ ১৩হাজার ৭৮২জন। মোট ৯৯টি কেন্দ্রের ৬১৫টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে ৬০জন, সংরক্ষিত আসনে ৩০টি আসনে ১২৭জন নারী প্রার্থী ও সাধারণ ৯০টি ওয়ার্ডে ৩৯৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাচন অফিসার সজল চন্দ্র সরকার। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, ৯৯টি কেন্দ্রের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ (অধিক ঝুঁকিপূর্ণ) কেন্দ্র হিসেবে বিবেচনায় নিয়ে ৪৮টি কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়াও প্রত্যেকটি কেন্দ্রে ১জন সাবইন্সপেক্টর, ৫জন পুলিশ ও ১৭জন আনসার নিরাপত্তার দায়িত্বে থাকবেন।

উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ জানান, ১০টি ইউনিয়নের প্রতিটিতে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের টিম থাকবে। এছাড়াও থাকবেন ৪জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বিশেষ টিম। ৩জন অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে ৩টি বিশেষ টিম, বিজিবি’র তিন প্লাটুন, র‌্যাবের ২টি টিম। এছাড়াও প্রতি ইউনিয়নে পুলিশের একটি মোবাইল টিম, পুলিশের ট্রাইকিং ফোর্সসহ পুরো উপজেলা নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে। তিনি আরো বলেন, সব শংকা-আতঙ্ক উড়িয়ে দিয়ে নিছিদ্র নিরাপত্তায় উৎসবমুখর নির্বাচন হবে গৌরীপুরে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১