আজ মঙ্গলবার ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
এম এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ১৬, ২০২১, ১০:০০ অপরাহ্ণ




দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে-মসিক মেয়র টিটু

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু বলেছেন, বাঙ্গালীর সকল আন্দোলনে যে সংগঠন নেতৃত্ব দিয়েছে সেই আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আওয়ামীলীগের নেতৃত্বেই সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। এ দেশের কতিপয় স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্র করে ৭৫ এর ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে। হত্যার পর ষড়যন্ত্রকারীরা ক্ষমতায় এসে পাকিস্তানি ভাব ধারায় দেশ চালাতে শুরু করে। বিকৃত ঘটায় মুক্তিযুদ্ধের ইতিহাসে। দীর্ঘ বছর পর পুনরায় শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ ক্ষমতায় এসে দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজে মনোযোগ দেয়। দেশ যখন সার্বিক দিকে এগিয়ে বিশ্বে উন্নত দেশ হিসেবে পরিচিতি লাভ করতে যাচ্ছে ঠিক তখন ষড়যন্ত্রকারীরা আবার দেশে বিদেশে ষড়যন্ত্র শুরু করেছে। এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

বুধবার (১৫ ডিসেম্বর) সন্ধায় ময়মনসিংহ নগরীর ছোটবাজার মুক্তিযোদ্ধা সরণি’র মুক্ত মঞ্চে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা প্রশাসন আয়োজিত ময়মনসিংহ মুক্ত দিবস ও মহান বিজয় দিবসের ৬ষ্ঠ দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: হারুন আল রশিদের সভাপতিত্বে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগ সভাপতি এহতেশামুল আলম, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিজ্ঞ পিপি বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন ভূইয়া, সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মতিউর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোঃ মোজাম্মেল হক, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ অধ্যক্ষ ড. এ.কে.এম. আব্দুর রফিক, মহানগর আওয়ামীলীগ সহ-সভাপতি গোলাম ফেরদৌস জিল্ল¬ু, জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী আকন্দ, সংস্কৃতি সম্পাদক মোস্তফিজুর রহমান ভাসানী, ভালুকা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কন্যা ডঃ সেলিনা রশিদ, জেলা কৃষক লীগ সভাপতি কৃষিবিদ আব্দুর রহিম মিন্টু, জেলা আওয়ামী যুবলীগ আহবায়ক এডভোকেট আজহারুল ইসলাম, মহানগর কৃষকলীগ সভাপতি এ.বি. সিদ্দিক, জেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট, মহানগর ছাত্রলীগ সিনিয়র যুগ্ম আহবায়ক তাফসিরুল আলম রাহাত, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ত্রিশাল উপজেলা আহবায়ক কবি মাহবুবুল হক, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা শাখার সদস্য হুমায়ুন কবির নানক। উপস্থাপনায় ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড মহানগর শাখার সহ-সভাপতি গোলাম মোস্তফা কামাল শামীম ও প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসিবুল ইসলাম। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১