আজ মঙ্গলবার ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
তাসাদ্দুল করিম || ওয়েব-ইনচার্জ
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ১৫, ২০২১, ৬:৫৬ অপরাহ্ণ




গৌরীপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

ময়মনসিংহের গৌরীপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধার সন্তান কমাÐ ও যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে মঙ্গলবার (১৪ ডিসেম্বর/২১) বধ্যভূমিতে মোমবাতি প্রজ¦লন, শ্রদ্ধার্ঘ্য অর্পণ, সন্ধ্যায় আলোর মিছিল, বিজয়’৭১ পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের সভাপতিত্বে শালিহর বধ্যভূমিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাÐার আব্দুল রহিম, মো. নাজিম উদ্দিন প্রমুখ। বিজয়’৭১পাদদেশে গৌরীপুর গণপাঠাগারের ভারপ্রাপ্ত সমন্বয়কারী সত্যেন দাস ও নির্বাহী সমন্বয়কারী রণজিৎ করের নেতৃত্বে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।

সন্ধ্যায় গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে ৫০টি মোমবাতি প্রজ¦লনের মধ্যদিয়ে ৫০তম শহিদ বুদ্ধিজীবী দিবসের আলোর মিছিলের উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান। উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি শামীমা খানম মীনা আলোচনা সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. মোজাহিদুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সহভাপতি সাদেকুর রহমান সেলিম, গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক রাকিবুল ইসলাম রাজিব, গৌরীপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিজন চন্দ্র সরকার, উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি নাদিরা জামান পান্না, সাংস্কৃতিক সম্পাদক গোপা দাস, স্বজন লুৎফা বেগম, জনি আহম্মেদ, শেখ সান হোসেন প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১