আজ মঙ্গলবার ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
বাহাদুর ডেস্ক || ওয়েব-ইনচার্জ
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ৭, ২০২১, ১১:৪৯ পূর্বাহ্ণ




ভারতের পররাষ্ট্রসচিব শ্রিংলা ঢাকায়

ভারতের পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলা দুইদিনের সফরে ঢাকায় এসে পৌঁ‌ছে‌ছেন। মঙ্গলবার সকা‌ল ১০টার দিকে তাকে বহনকারী প্লেনটি হযরত শাহজালাল আন্তর্জা‌তিক বিমানবন্দ‌রে অবতরণ করে। সেখানে বাংলাদেশের পররাষ্ট্রস‌চিব মাসুদ বিন মো‌মেন তা‌কে স্বাগত জানান।

সকাল ১০টার দিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক টুইটে এ তথ্য জানা যায়।

শ্রিংলা ঢাকা সফরের শুরুর দিন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন। এরপর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বিকেলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে তার। পরদিন বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন শ্রিংলা।

 

শ্রিংলার এ সফরে দুই দেশের সম্পর্কসহ দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যুতে আলোচনা হবে বলে জানা গেছে। এ সুযোগে ঢাকার পক্ষ থেকে অমীমাংসিত বিষয়গুলোও তুলে ধরা হতে পারে।

এছাড়া আগামী ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশ নেওয়ার বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। ভারতের পররাষ্ট্রসচিবের ঢাকা সফরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়েও আলোচনা হতে পারে।

এদিকে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ঢাকা সফরে আসছেন। তিনি ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন। তার এই সফর নিয়েও আলোচনা করবেন শ্রিংলা। সবমিলে সফরে দু’দেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে ধারণা করা যাচ্ছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১