আজ শনিবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
মোস্তাফিজুর রহমান বুরহান || স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ৩, ২০২১, ১১:১৭ অপরাহ্ণ




গৌরীপুরে নৌকা প্রতীকের প্রার্থীকে সমর্থন জানিয়ে প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দিলেন মান্নান চেয়ারম্যান

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী সালাউদ্দিন কাদের রুবেলকে সমর্থন জানিয়ে প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দেন সহনাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আব্দুল মান্নান। সহনাটী ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন শুক্রবার (৩ ডিসেম্বর/২০২১) তিনি এ ঘোষণা দেন।
তিনি বলেন, আমার দুঃসময়েও বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত হইনি। জেল-জুলুম হুলিয়া নিয়েও রাজনীতি করেছি। মুক্তিযুদ্ধের সময় আমাদের বাড়িঘর জ¦ালিয়ে দিয়েছিলো। আজ আমার জন্য নৌকা পরাজয় হতে পারে না। জননেত্রী শেখ হাসিনা যাঁকে নৌকা দিয়েছেন, তাকেই বিজয়ী করুন। আমি আমার প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছি।
এ সময় নৌকা প্রতীকের প্রার্থী সালাউদ্দিন কাদের রুবেল বলেন, বঙ্গবন্ধুর প্রতীক, শেখ হাসিনার প্রতীক এ নৌকাকে বিজয়ী করার জন্য আমরা আমাদের মান-অভিমান সব ভুলে যাই। নৌকা বিজয়ের জন্য একসঙ্গে কাজ করতে হবে।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সহনাটী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহিদাস আচার্য্য। নৌকা প্রতীককে বিজয়ী করার আহবান জানান উপজেলা আওয়ামী লীগের যুব বিষয়ক সম্পাদক মো. সিরাজুল ইসলাম সরকার, সদস্য আবুল কাসেম সরকার, মো. সেলিম মিয়া, আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান, শাহ আরশাদুল হক মাস্টার, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আব্দুল মান্নান, সহনাটী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আশরাফ উজ্জামান গোলাপ প্রমুখ।
৪র্থ ধাপে এ ইউনিয়নের নির্বাচন ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ২৫ নভেম্বর এ ইউনিয়ন পরিষদে বর্তমান চেয়ারম্যান আব্দুল মান্নান, আ’লীগের প্রার্থী সালাউদ্দিন কাদের রুবেল, জাতীয় পার্টির প্রার্থী মো. শামছুজ্জামান জামাল, জাকের পার্টির প্রার্থী মো. আব্দুল মান্নান, ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আব্দুল মান্নান, সাবেক চেয়ারম্যান মো. দুলাল আহমেদ, মো. কামরুল ইসলাম, মো. শামছুল হক, হারুন অর রশিদ, মো. হান্নান মনোনয়নপত্র দাখিল করেন। ৬ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন বলেন নিশ্চিত করেন উপজেলা নির্বাচন অফিসার সজল চন্দ্র সরকার।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১