আজ শনিবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব-ইনচার্জ
  • প্রকাশিত সময় : নভেম্বর, ২৭, ২০২১, ৭:৫৭ অপরাহ্ণ




নির্বাচনে সহিংসতার কথা চিন্তা করলে মাঠে দেখা হবে: র‍্যাব

কক্সবাজারে দায়িত্বরত র‍্যাব-১৫ এর অধিনায়ক খাইরুল ইসলাম সরকার বলেছেন, ‘আসন্ন ইউপি নির্বাচনে কেউ সহিংসতার চিন্তা করে থাকলে তাহলে ভুল করবে। আর যদি কেউ করেও থাকে, তাহলে মাঠে দেখা হবে।’ রোববার অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনের চকরিয়া পেকুয়ার কেন্দ্র পরিদর্শন করতে গিয়ে শনিবার বিকেলে এ মন্তব্য করেন তিনি।

এদিকে রাত পোহালেই কক্সবাজারের চকরিয়া, পেকুয়া উপজেলায় ১৬টি ইউনিয়ন পরিষদে নির্বাচন। ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে প্রসাশন। প্রতিটি ভোট কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে ব্যালট বক্স সহ সরঞ্জামাদি। প্রায় দুই শতাধিক ভোট কেন্দ্রে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।

অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে র‍্যাব স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে জানিয়ে র‍্যাব-১৫ এর অধিনায়ক খাইরুল ইসলাম সাংবাদিকদের আরও বলেন, নির্বাচনের সহিংসতা এড়াতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে এবং সাধারণ মানুষ যেনো নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তার জন্য শক্ত অবস্থানে থাকবে র‍্যাব।

কেন্দ্র পরিদর্শনকালেন তার সঙ্গে ছিলেন, কক্সবাজার র‍্যাব ১৫ এর উপ-অধিনায়ক তানভীর হাসান, সিপিএসসি কমান্ডার মেজর মেহেদী হাসান, সিনিয়র সহকারী পরিচালক এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী ও সহকারী পরিচালক (মিডিয়া) নিত্যনন্দ দাশসহ সিনিয়র কর্মকর্তারা।

চকরিয়ার ১০টি ও পেকুয়ার ৬টি ইউনিয়নে রোববার অনুষ্ঠিত হবে নির্বাচন। সর্বমোট দুই উপজেলার ১৬ ইউনিয়নের এই নির্বাচনে ভোট কেন্দ্র থাকছে ১৪৫টি। যার মধ্যে বেশিরভাগ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে নির্বাচন কার্যালয়।৷




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১