আজ মঙ্গলবার ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
দৈনিক বাহাদুর || অনলাইন ডেস্ক
  • প্রকাশিত সময় : নভেম্বর, ২৩, ২০২১, ৬:৪৫ অপরাহ্ণ




পেছালো ২৩ ডিসেম্বরের ইউপি নির্বাচন, ভোট গ্রহণ ২৬ ডিসেম্বর

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ পরিবর্তন হয়েছে। পূর্বঘোষিত তফসিল অনুযায়ী ২৩ ডিসেম্বরের পরিবর্তে ২৬ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিন এইচএসসি পরীক্ষা থাকার কারণে নির্বাচন কমিশন ভোট গ্রহণের তারিখে পরিবর্তন আনার এ সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচন কমিশন সচিব হুমায়ন কবীর খোন্দকার বিষয়টি নিশ্চিত করেন।

আগামী ২ ডিসেম্বর দেশে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার শিডিউল অনুযায়ী, চতুর্থ ধাপের ভোটগ্রহণের দিন ২৩ ডিসেম্বর সকালে ও বিকালে পরীক্ষার সিডিউল রয়েছে। ওই দিন সকালে ভূগোল দ্বিতীয়পত্র এবং বিকালে আরবি দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগের দিনও সকাল-বিকাল এ দুটি বিষয়ের প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠানের কথা রয়েছে।

জানা গেছে, এইচএসসি পরীক্ষার দিনে ভোটগ্রহণের তারিখের বিষয়টি নজরে এলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদার সঙ্গে কথা বলেন। দেড় বছর পরে পরীক্ষা অনুষ্ঠানের বিষয়টির প্রসঙ্গ টেনে তিনি পরীক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে ভোটগ্রহণের তারিখ পরিবর্তনের জন্য প্রধান নির্বাচন কমিশনারকে অনুরোধ করেন। যার প্রেক্ষিতে চতুর্থ ধাপের ইউপি ভোট ৩ দিন পিছিয়ে ২৬ ডিসেম্বর পূণনির্ধারণ করা হয়েছে।

এছাড়া ডিসেম্বরে আরেকটি ধাপের ইউপি নির্বাচনের পরিকল্পনা করলেও সেটার চিন্তা বাদ দিয়ে জানুয়ারিতে অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কারণে ভোটের শিডিউল দিতে সোমবার কমিশন সভা ডাকা হলেও তা ২৭ নভেম্বর পর্যন্ত মুলতবি করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা’র পরীক্ষা নিয়ন্ত্রক এবং আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপকমিটির আহ্বায়ক প্রফেসর এস এম আমিরুল ইসলাম বলেন, ‘এইচএসসি পরীক্ষার দিনে ইউনিয়ন পরিষদ ভোটের তারিখের বিষয় নজরে আসার পর শিক্ষামন্ত্রী নির্বাচন কমিশনারের সঙ্গে যোগাযোগ করেছেন। যতদূর জানি পরীক্ষার তারিখ পেছাবে না। উনারা (নির্বাচন কমিশন) সমন্বয় করে ভোটের তারিখ পরিবর্তন করবে।’

নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবীর বলেন, ‘নির্বাচন কমিশন ২৩ ডিসেম্বরের ভোটের দিনটি পরিবর্তন করেছে। এ ক্ষেত্রে ভোটগ্রহণ ২৩ ডিসেম্বরের পরিবর্তে ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এইচএসসি পরীক্ষার বিষয়টি বিবেচনা করে কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। আর আমাদের হাতে যেহেতু সময় রয়েছে, তাতে ভোটের তারিখ পেছালে কোনও সমস্যা হবে না।’

নির্বাচন কমিশন চতুর্থ ধাপে দেশের ৮৪০টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহেণর জন্য গত ১০ নভেম্বর তফসিল ঘোষণা করেছিল। তথ্যসুত্র | বাংলা ট্রিবিউন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১