ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে রোববার (২১ নভেম্বর/২০২১) গৌরীপুর প্রেসক্লাব চত্বরে দিনব্যাপী নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি দৈনিক যুগান্তরের মফস্বল সম্পাদক নাঈমুল করিম নাঈম। তিনি বলেন, গ্রামবাংলার ঐতিহ্য নবান্নের উৎসব। আপনারা যে এখানো ঐতিহ্য ধরে রেখেছেন তার জন্য আমি আবেগে আপ্লুত। আমরা শহরে ইট-পাথরের সঙ্গে থাকতে থাকতে অনেকটাই কংক্রিটের মতো হয়েগেছি। গ্রামবাংলায় আমরা যখন আসি, এধরণের অনুষ্ঠান দেখলে আমরা শৈশবে ফিরে যাই। আমার খুবই ভালো লেগেছে, আপনার এতো অল্প সময়ের মাঝে চমৎকার এ অনুষ্ঠানের আয়োজন করেছেন। সেই জন্য সকল স্বজনকে ধন্যবাদ জানাচ্ছি।
তিনি আরো বলেন, দৈনিক যুগান্তর কালোকে কালো, সাদাকে সাদা বলার সাহস সৃষ্টি থেকে আজও ধরে রেখেছে। এই সাহসের প্রেরণাশক্তি হলেন যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শিল্পপতি নুরুল ইসলাম। তিনি বলতেন, তোমরা সত্য প্রকাশে কখনো পিছপা হবা না। আমি তোমাদের সাথে আছি। আমাদের বর্তমান চেয়ারম্যান দৈনিক যুগান্তরের প্রকাশক সালমা ইসলামও মায়ের মমতা দিয়ে দৈনিক যুগান্তরকে আগলে রেখেছেন। আপনারা দৈনিক যুগান্তরের সঙ্গে থাকুন, স্বজন সমাবেশের মাধ্যমে জনকল্যাণমুলক কাজে অংশ নিবেন, সেই প্রত্যাশা রাখছি।
তিনি আরো বলেন, গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশ সম্পর্কে আমাদের শ্রদ্ধেয় সম্পাদক সাইফুল আলম ভাইও অবহিত আছেন। তিনি দৈনিক যুগান্তর ও স্বজন সমাবেশকে এগিয়ে নেয়ার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। আর সারাদেশের মডেল সংগঠন হলো গৌরীপুর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চাঁদের হাট অগ্রদূত শাখার সভাপতি ম. নূরুল ইসলাম, গৌরীপুর পৌরসভার প্যানেল মেয়র পৌর কাউন্সিলর মো. নাজিম উদ্দিন, গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শামীম খান, উপজেলা স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, সহসভাপতি শামীমা খানম মীনা, নাদিরা জামান পান্না, রমজান আলী মুক্তি, পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ, সহসভাপতি শফিকুল ইসলাম অপু, সাধারণ সম্পাদক আল ইমরান মুক্তা, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বুরহান, সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রভাষক মোখলেছুর রহমান, সার্ডের ম্যানেজার আব্দুল বাছেদ, ক্লাব ৯৭ গৌরীপুরের মাহমুদা আক্তার লিপি, হাসনাত জামান, স্বজন হোমায়রা শাহরিন তুলি, অর্থি খানম, রোখাইয়া আক্তার, সুলতানা বেগম প্রমুখ।
সংগীত পরিবেশন করেন উপজেলা স্বজনের সাংস্কৃতিক সম্পাদক গোপা দাস, কবি অনামিকা সরকার, আশিকুর রহমান রাজিব, নৃত্য পরিবেশন করেন তাইয়্যা জামান রাইনা, ফারিজাত সরকার ঋতু, কবিতা আবৃত্তি করেন রিফাহ তাসনিয়া তরী, কাশফিয়া জাহান তৃপ্তি, রাই ঘোষ ঐশী, শ্যামাশ্রী ঘোষ বিন্দা, অভিমন্যু ঘোষ, হিয়া ঘোষ, সিনথিয়া খানম, লিয়ানা আক্তার ছোঁয়া।