ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে গতকাল শনিবার (২০ নভেম্বর/২০২১) ছড়াকার রফিকুল হক দাদুভাইয়ের স্মরণসভা স্বজন সমাবেশ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সেরা স্বজন সংবর্ধনা অনুষ্ঠানের দাদুভাইয়ের ক্রেস্ট গ্রহণ করেন প্রধান অতিথি দৈনিক যুগান্তরের মফস্বল সম্পাদক নাঈমুল করিম নাঈম। তিনি বলেন, দাদুভাই আমার অত্যন্ত প্রিয় ছিলেন। তিনি তাঁর সৃষ্টিশীলতা ও কর্মের মাধ্যমে আজীবন বেঁচে থাকবেন। সাহিত্যের প্রাণ হলো কবিতা আর ছড়া হলো জননী। জননী’র মৃত্যু নেই; ঠিক তেমনি ছড়াকারদেরও মৃত্যু নেই। রফিকুল ইসলাম দাদু ভাইও আমাদের মাঝে আজীবন বেঁচে থাকবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চাঁদের হাট অগ্রদূত শাখার সভাপতি ম. নূরুল ইসলাম, সুবর্ণবাংলার সম্পাদক ছড়াকার আজম জহিরুল ইসলাম, কবি আওলাদ হোসেন জসিম, মুক্তাগাছার যুগান্তর প্রতিনিধি মো. সোহেল রানা, গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, উপজেলা স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, সহসভাপতি আব্দুল মালেক, শামীমা খানম মীনা, নাদিরা জামান পান্না, পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ, সাধারণ সম্পাদক আল ইমরান মুক্তা প্রমুখ।