আজ শনিবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব-ইনচার্জ
  • প্রকাশিত সময় : নভেম্বর, ২০, ২০২১, ৬:২৯ অপরাহ্ণ




নির্বাচন নিয়ে কঠোর হুশিয়ারি দিলেন ইসি কবিতা

নির্বাচন কমিশনের (ইসি) কমিশনার কবিতা খানম কঠোর হুশিয়ারি দিয়ে বলেছেন, নির্বাচনে কোনো প্রার্থী অবৈধভাবে ব্যালট পেপারে হাত দেওয়ার চেষ্টা করবেন না।নির্বাচনে সহিংতা হলে কেন্দ্র, প্রার্থিতা বাতিল এবং অনিয়মের সঙ্গে জড়িত হলে রিটার্নিং, প্রিসাইডিং ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও আইনের আওতায় আনা হবে।

শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ৮টি ইউনিয়নে আসন্ন ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের সঙ্গে উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় তিনি এই হুশিয়ারি দেন।

ইসি কবিতা বলেন, নির্বাচনে সহিংতায় এ পর্যন্ত অনেক মায়ের বুক খালি হয়েছে। আর কোনো মায়ের বুক খালি হোক তা নির্বাচন কমিশন আশা করে না। তাই সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রয়োজন তার সব ধরনের ব্যবস্থা করা হবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পর্যাপ্ত পরিমাণ পুলিশ-বিজিবি ও র‌্যাব মোতায়েন থাকবে। নির্বাচনে অনিয়ম ঠেকাতে এবং অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপার ভোটের দিন সকালে পাঠানোর জন্য নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোস্তাইন বিল্লাহ, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জায়েদুল আলম, ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাহফুজা আক্তার, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমান।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সোনারগাঁও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ইউসুফ-উর রহমান এবং সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান। সভায় উপজেলার ৮টি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতাকারী ইউপি চেয়ারম্যান ও সদস্য পদের প্রার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ৮টি ইউনিয়নে একযোগে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৪টি ইউনিয়নে ইতোমধ্যে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের (নৌকা) মনোনীত ৪ জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়েছেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১