আজ শুক্রবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব-ইনচার্জ
  • প্রকাশিত সময় : নভেম্বর, ১৬, ২০২১, ৩:০৬ অপরাহ্ণ




প্রতিদিন চার হাজার বাংলাদেশি পাচ্ছেন সৌদি ভিসা

বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসেফ ইসা আলদুহাইলান বলেছেন, করোনার পর এখন ঢাকার দূতাবাস থেকে ভিসা প্রদানের হার বেড়েছে। প্রতিদিন চার হাজার ভিসা দিচ্ছে সৌদি দূতাবাস। এক দিনে ৮ হাজার ৬০০ জনকেও ভিসা দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ওই অনুষ্ঠানে বাংলাদেশকে ১৫ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দিয়েছে সৌদি আরব। তিনি বলেন,বাংলাদেশ আমাদের বন্ধুপ্রতিম দেশ। টিকা দিতে পেরে আমরা আনন্দিত।

সৌদি রাষ্ট্রদূত বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত চারটি টিকা নিয়ে সৌদি আরব গেলে কোয়ারেন্টিনের প্রয়োজন হয় না। অন্য টিকার ক্ষেত্রে কোয়ারেন্টিনের প্রয়োজন হয়ে থাকে।

একই অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‌’সবার জন্য বুস্টার ডোজের চিন্তা করছে সরকার। দেশের বেশিরভাগ মানুষকে করোনার টিকার দুই ডোজ দেয়ার পর ঝুঁকিপূর্ণদের দিয়ে বুস্টার ডোজ শুরু হবে।’

তিনি বলেন, ‘সরকার প্রায় ২১ কোটি টিকা কিনেছে। প্রতিদিন দেশে ১৫ লাখ টিকা প্রদান করা হচ্ছে। যদিও ৮০ লাখ দেবার সক্ষমতা আছে।’

তিনি আরও বলেন, ‘টিকা কার্যক্রম চলমান থাকায় দেশে মৃত্যুর হার এক ডিজিটে নেমে আসছে। অচিরেই এটা শূন্যে নেমে আসবে। আমরা শিক্ষার্থীদেরও টিকা দিচ্ছি। মঙ্গলবার রাজধানীর কড়াইল বস্তিতেও টিকা দেয়া শুরু হলো। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক পরতে হবে।’




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১