আজ শুক্রবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব-ইনচার্জ
  • প্রকাশিত সময় : নভেম্বর, ১৬, ২০২১, ১১:২৪ পূর্বাহ্ণ




মোংলা বন্দরে ডুবে গেছে কয়লাবোঝাই বাল্কহেড, নিখোঁজ ৩

বাগেরহাটের মোংলা বন্দরের হারবাড়িয়া এলাকায় জাহাজের ধাক্কায় এমবি ফারদিন নামে কয়লাবোঝাই একটি বাল্কহেড ডুবে গেছে। নিখোঁজ রয়েছে বাল্কহেডের তিন কর্মচারী।

সোমবার রাত সাড়ে ৯টায় বাল্কহেডডুবির ঘটনা ঘটে।

জানা গেছে, বন্দরের হারবাড়িয়া ৯ নাম্বারে অবস্থানরত বিদেশি জাহাজ এমভি এলিনা বি থেকে কয়লাবোঝাই করে ঢাকা মিরপুরের উদ্দেশে ছেড়ে যায় এমবি ফারদিন ১ বাল্কহেডটি। ওই সময় বিপরীত দিক থেকে বন্দর ত্যাগ করার সময় বিদেশি জাহাজ এমভি হ্যান্ডপার্ক নামক জাহাজের সঙ্গে ধাক্কা লাগে কয়লাবোঝাই বাল্কহেডটির। এর পর আস্তে আস্তে পানি ঢুকে বাল্কহেডটির পেছনের অংশ ডুবে যায়। এসময় এমভি এলিনা বি জাহাজের কয়লা খালাসকারী প্রতিষ্ঠান মেসার্স টি হক-এর  লঞ্চ এসে লাইটারের দুই কর্মচারী ও এক আনসারকে উদ্ধার করে। এখনো নিখোঁজ রয়েছে বাল্কহেডের তিন কর্মচারী।

মেসার্স টি হক কোম্পানির সুপারভাইজর মো. লোকমান হোসেন জানান, দুর্ঘটনার পর তিনি বাংলাদেশ কোস্টগার্ড, নৌবাহিনী ও বন্দরের সংশ্লিষ্ট শাখাকে জানিয়েছেন। তবে রাত ১২টার মধ্যে কারও সহযোগিতা না পাওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।

সুপারভাইজার লোকমান হোসেনের দাবি, ডুবে যাওয়া বাল্কহেডটিতে ৫০০ থেকে ৬০০ মেট্রিক টন কয়লা থাকতে পারে। রাত ১২টার সময়েও বাল্কহেডটির কিছু অংশ দেখা যাচ্ছিল।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার ফকর উদ্দিন বলেন, বাল্কহেডটি আংশিক ডুবে গেছে। এতে জাহাজ চলাচলে কোনো প্রভাব পড়বে না। উদ্ধারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১