বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর পৌর যুবলীগের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করে। কর্মসূচীর শুভ উদ্বোধন করেন গৌরীপুর পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম।
পৌর আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর যুবলীগের সভাপতি মেহেদী হাসান মিথুন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন বাচ্চু।