আজ শুক্রবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : নভেম্বর, ৬, ২০২১, ৬:৪৪ অপরাহ্ণ




গৌরীপুরে শিক্ষক মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে ৪র্থ শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

ময়মনসিংহের গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে আবারও ৪র্থ শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ। তিনি জানান, ৩১অক্টোবর প্রাপ্ত অভিযোগটি তদন্তের জন্য উপজেলা শিক্ষা অফিসারকে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেয়া হয়েছে।

এছাড়াও ব্যক্তিগত কোচিংয়ে পড়তে শিক্ষার্থীকে বাধ্য করা, কোন কারণে কোচিং না করলে শিক্ষার্থীদের সাথে বিরূপ আচরণ এবং ফলাফলে প্রভাব বিস্তার, কোচিংয়ে পড়ানোর নামে একাধিক ছাত্রীর সঙ্গে অনৈতিক আচরণ, প্রশ্নপত্র ফাঁসসহ এই শিক্ষকের বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ। এ শিক্ষকের অসংলগ্ন আচরণের কারণে বাধ্য হয়ে বেশ কয়েকজন শিক্ষার্থী অন্য বিদ্যালয়েও চলে যাওয়ার ঘটনাও ঘটেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ৩১অক্টোবর সকাল ৮টায় আলোচিত শিক্ষক মো. রফিকুল ইসলামের শহীদ মঞ্জু সড়কে অবস্থিত তার নিজ বাসায় কোচিংয়ে পড়তে যায় এ ছাত্রী। বান্ধবীদের সঙ্গে এক সাথে পড়তে বসে। তারপর এক ছাত্রীকে উঠিয়ে দিয়ে এ ছাত্রীর (ভিকটিম) সঙ্গে শরীর ঘেঁষে বসেন এই শিক্ষক। এরপরে তিনি তার সঙ্গে অনৈতিক আচরণ করেন। শিক্ষকের অনৈতিক আচরণের বিষয়টি এ ছাত্রী তার মা ও বাবাকে জানান। ভিকটিমের বাবা এ ঘটনায় ওইদিনই উপজেলা নির্বাহী অফিসারের নিকট বিচার চেয়ে আবেদনপত্র দাখিল করেন।

উপজেলা শিক্ষা কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান বলেন, একজন শিক্ষকের নিকট থেকে এমন আচরণ অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক। এই শিক্ষকের বিরুদ্ধে এ ধরণের অভিযোগ আগেও শোনা গেছে। এ ঘটনার তদন্ত চলছে, তার বিরুদ্ধে বিভাগীয় ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিকট পত্র দেয়া হয়েছে। উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন বলেন, ঘটনার তদন্ত চলছে। প্রাথমিক তদন্তে অভিযুক্ত শিক্ষক মো. রফিকুল ইসলাম স্বীকার করেছেন ওইদিন এ ছাত্রীর হাত সরাতে গিয়ে শিক্ষকের হাত ছাত্রীর কাঁধে লেগে ছিলো। যা অনাকাঙ্খিত। যৌন হয়রানির অভিযোগ প্রসঙ্গে সহকারী শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, আনীত অভিযোগ সত্য নয়, আমি ষড়যন্ত্রের শিকার।

পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম মাজহারুল আনোয়ার ফেরদৌস বলেন, আমি ওই ছাত্রীর বাবার সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা পেয়েছি। এর আগেও এ শিক্ষকের বিরুদ্ধে এ ধরণের অভিযোগ ছিলো। ঘটনাটি নিয়ে অভিভাবক ও ছাত্রছাত্রীরা বিব্রত। তিনি আরো বলেন, এ শিক্ষককে করোনাকালীন সময়ে সরকারি নির্দেশনা মেনে কোচিং বন্ধ করতে বলেছিলাম, শিক্ষা অফিস থেকেও বলা হয়েছিলো কিন্তু তিনি কোচিং বন্ধ করেননি।
এ দিকে ২০১৫ সালের ২৩মার্চ তারিখে এ শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির বিচার চেয়ে নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও উপজেলা পরিষদের তৎকালীন ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি অভিযোগ দায়ের করেন। এ ঘটনার প্রেক্ষিতে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার দূর-রে-শাহওয়াজ তদন্ত করেন। লোক-লজ্জার ভয়, বিচারের নামে প্রহশন, প্রভাবশালী মহলের হুমকির কারণে ওই সময় এ ছাত্রীর অভিভাবক তার মেয়েকে নিয়ে অন্যত্র চলে যেতে বাধ্য করা হয়। ফলে তদন্ত কমিটির নিকট সাক্ষ্য দিতে আসেননি। তবে তার সহপাঠীরা তদন্ত কমিটিকে জানায়, ওই ছাত্রী কান্না করে বেড়িয়ে গিয়েছিলো এবং যাওয়ার সময় বলে যায় আর কোনো দিন এ স্যারের নিকট প্রাইভেট পড়তে আসবো না।
অপরদিকে একই বছরের ১২ মে তারিখে এ বিদ্যালয়ের ৫ম শ্রেণির মেধাবী শিক্ষার্থীকে তার অভিভাবক অন্য স্কুলে নিয়ে যেতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট ছাড়পত্রের জন্য আবেদন করেন। সেই আবেদনে অভিভাবক উল্লেখ করেন ‘আমার মেয়ে গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রফিকুল ইসলাম এর ব্যক্তিগত কোচিংয়ে পড়তো। কোচিংয়ে অসৌজন্যমূলক আচরণের কারণে আমার মেয়েকে এ বিদ্যালয়ে পড়াশোনা করাতে অপারগতা প্রকাশ করছি।’ সেই বছর এ বিদ্যালয়ে আরো একাধিক শিক্ষার্থী এ শিক্ষকের যৌন হয়রানির কারণে বিদ্যালয় ত্যাগ করতে ছাড়পত্র নিতে চাইলে ম্যানেজিং কমিটি বিষয়টি নিষ্পত্তি করেন। তবে এ ঘটনার প্রেক্ষিতে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাহমিনা খাতুন স্বাক্ষরিত ১২ মে তারিখে দেয়া ১৫৩৪নং স্মারকের পত্রে ছাড়পত্র দেয়ার জন্য প্রধান শিক্ষককে নির্দেশ দেন। অভিভাবককে ছাড়পত্র দিয়ে শিক্ষার্থীকে অন্য বিদ্যালয়ে নিয়ে যেতে অনুমতি দিলেও বারবার নৈতিকস্খলনের জন্য আলোচিত এ শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি এ দপ্তর।

এদিকে ২০১৮ সালে উপজেলার ১৭৮টি প্রাথমিক বিদ্যালয়ে অভিন্ন প্রশ্নে প্রথম সাময়িক পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেবছরের ২৬এপ্রিল পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে ৪র্থ ও ৫ম শ্রেণীর প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠে। মূল পরীক্ষার আগেই হাতে লেখা একই প্রশ্ন দিয়ে সকাল ৭টায় রফিকুল ইসলাম স্যারের কোচিংয়ে অনুষ্ঠিত হয় ‘আরেক পরীক্ষা’। এ নিয়ে দৈনিক যুগান্তরসহ একাধিক পত্রিকায় সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। তৎকালীন ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার মো. জহির উদ্দিনকে রফিক স্যারের কোচিং সেন্টার থেকে উদ্ধারকৃত একটি নমুনা প্রশ্ন এই প্রতিনিধির মাধ্যমে সরবরাহ করা হয় সকাল ৯টায়। ৪র্থ শ্রেণীর পরীক্ষা অনুষ্ঠিত হয় দুপুর ২টা ১৫ মিনিটে। তিনি জানান, উদ্ধারকৃত হাতের লেখা প্রশ্নের সঙ্গে বিকালে অনুষ্ঠিত ৪র্থ শ্রেণীর পরীক্ষার প্রশ্নপত্রের হুবহু মিল পাওয়া গেছে। এ ঘটনায় সংবাদ প্রকাশের প্রেক্ষিতে সাক্ষ্য নেন সেই সময় তদন্ত কমিটি। তবে ৩বছর পর জানা যায়, সেই তদন্ত কমিটি ছিলো ’লাখ টাকার বিনিময়ে আইওয়াশ’। যার কোনো তথ্যই শিক্ষা বিভাগে খোঁজে পাওয়া যায়নি।
এদিকে অভিভাবকদের অভিযোগ, ৩১ অক্টোবর তারিখে অভিযোগ দেয়ার পরেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি। ইউএনও’র দেয়া দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ ও উপজেলা শিক্ষা কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খানের পত্রাদেশের পরও এ ঘটনাটি ধামাচাপা দিতে ব্যস্ত হয়ে পড়েছেন উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১