ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৮ নং ডৌহাখলা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনের মাঠে নেমেছেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক রমজান আলী মুক্তি। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা মনোনয়ন প্রত্যাশী। এ বিষয়ে (৩নভেম্বর/২০২১) বুধবার সন্ধ্যায় ইউনিয়নের গাজীপুর মোড় সংলগ্ন তার ব্যক্তিগত কার্যালয়ে এক বিশাল জনসভার আয়োজন করেন তিনি।
জনসভায় সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য জাফর আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আল মামুন আহমদ বাদশা।
অনুষ্ঠানে বক্তব্য দেন গৌরীপুর আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্ববায়ক ও ডৌহাখলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.বিল্লাল হোসেন ফকির, ডৌহাখলা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুল বারেক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. সাইফুল ইসলাম, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, সিংজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল বারেক, বিশিষ্ট সমাজসেবক আরশেদ আলী, ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি এমদাদুল হক প্রমুখ।