ময়মনসিংহের তারাকান্দায় জাতীয়তাবাদী যুবদলের দু’ গ্রুপে পৃথক ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে।
জানা গেছে, আজ মঙ্গলবার তারাকান্দা উপজেলা যুবদলের উদ্দেগে বড় মসজিদ রোডে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ময়মনসিংহ (উঃ)জেলা বিএনপি,র সিনিয়ার যুগ্ম আহব্বায়ক মোতাহার হোসেন তালুকদার।
উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আাহব্বায়ক আসাদুল হক মন্ডল এর সভাপতিত্ব অনুষ্ঠিত সভা আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম,যুবদল নেতা শহিদুল মন্ডল, আবুল কালাম আজাদ, আমিনুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাসেল মন্ডল।
অপরদিকে উপজেলা যুবদলের আহব্বায়ক এ,,এফ,এম ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত ধান মহাল বিএনপির কার্যলয় প্রাঙ্গনে আলোচনা সভা প্রধান অতিথি অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি শাহ শহীদ সারোয়ার।
উপজেলা যুবদল নেতা মোজাম্মেল হক মন্ডলের পরিচালনা সভায় আরো বক্তব্য রাখেন,মোজাম্মেল হক মানিক তালুকদার,শামছুল হুদা তালুকদার, আব্দুল বাতেন,শামীম তালুকদার, ইবনে কাশেম মাষ্টার প্রমুখ।