আজ সোমবার ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
||
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ১, ২০২০, ৭:৪৩ অপরাহ্ণ




এপ্রিলে সারাদেশে মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন: মুক্তিযুদ্ধ মন্ত্রী

অনলাইন ডেস্ক :

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক বলেছেন, আগামী এপ্রিল মাসে দেশের সকল মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ভিন্ন পথে এ সংসদ চালানোর ইচ্ছে নেই সরকারের।

শনিবার বিকেলে কুড়িগ্রাম জেলা প্রশাসন চত্বরে কুড়িগ্রাম সদর, রাজারহাট, ফুলবাড়ী ও ভুরুঙ্গামারী উপজেলার নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন উপলক্ষে এক মুক্তিযোদ্ধা সমাবেশে এসব কথা বলেন মন্ত্রী।

এসময় উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন, জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু প্রমুখ।

মন্ত্রী বলেন, রাজাকারের তালিকা অবশ্যই প্রকাশিত হবে। তবে এই মার্চ মাসে হচ্ছে না। কারণ এ তালিকা তৈরিতে সকল স্টেক হোল্ডারদের সঙ্গে মতবিনিময় করার জন্য একটু সময় নিচ্ছি।

কুড়িগ্রামের জেলা প্রশাসক মুক্তিযোদ্ধাদের তথ্য সম্বলিত যে বীরগাঁথা তৈরি করেছেন তা হাতে এসেছে। এটি অত্যন্ত প্রশংসিত হয়েছে। আশা করছি সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের ইতিহাস সংরক্ষণ করতে পদক্ষেপ নেওয়া হবে।

মুক্তিযোদ্ধাদের নতুন তালিকা প্রসঙ্গে তিনি বলেন, নতুনভাবে যাচাই বাছাইয়ে যারা বাদ পড়েছেন তাদের মধ্যে সারা বাংলাদেশে প্রায় ৭০ হাজার আবেদন করেছেন। সেই আবেদনের ফলাফলই হবে মুক্তিযোদ্ধাদের সর্বশেষ তালিকা।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১