আজ মঙ্গলবার ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
বাহাদুর ডেস্ক || ওয়েব-ইনচার্জ
  • প্রকাশিত সময় : আগস্ট, ২৭, ২০২১, ৪:১৩ অপরাহ্ণ




চার স্টেশনে পরীক্ষামূলক চললো মেট্রোরেল

রাজধানীতে মেট্রোরেল পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে। উত্তরার দিয়াবাড়ি থেকে মিরপুর পর্যন্ত ট্রেন চলাচল করে। শুক্রবার সকাল ১০টার দিকে মেট্রোরেলের ৬টি বগি নিয়ে মিরপুর পর্যন্ত চারটি স্টেশনে চলাচল করে মেট্রোরেল।

প্রস্তুতির অংশ হিসেবে প্রথমবারের মতো এ রুটে মেট্রোরেল চলাচল শুরু করা হয় বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। মেট্রোরেল প্রজেক্ট ম্যানেজার এবিএম আরিফুর রহমান বলেন, ‘ডিপো থেকে পল্লবী স্টেশন পর্যন্ত নিরাপদে মেট্রোরেল চলেছে। মেট্রোরেল চালানোর সময় আমরা স্টেশনে-স্টেশনে থেমেছি। সব কিছু ভালোভাবে পরীক্ষা করেছি।’

ডিএমটিসিএল সূত্র জানায়, ডিপো থেকে শুরু করে যেসব স্টেশনের কাজ শেষ হয়েছে সেই স্টেশনগুলোতে আগামী রোববার মেট্রোরেল আবার পরীক্ষামূলকভাবে পরিচালনা করা হবে।

প্রসঙ্গত, রোববার থেকে পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চললেও যাত্রীসহ আনুষ্ঠানিকভাবে মেট্রোরেল উদ্বোধন করা হবে ২০২২ সালের ডিসেম্বর থেকে। সেই সময় উত্তরা-আগারগাঁও পর্যন্ত চলবে মেট্রোরেল। সেই রুটেই প্রস্তুতিমূলকভাবে চালানো হলো ট্রেনটি।

মেট্রোরেল উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও হয়ে মতিঝিল বাংলাদেশ ব্যাংক পর্যন্ত চলবে। এরপর তা সম্প্রসারিত করা হবে কমলাপুর পর্যন্ত। সামনের বছরের ডিসেম্বরে এর প্রথম অংশ আগারগাঁও পর্যন্ত খুলে দেয়া হবে।

বিদ্যুতের সাহায্যে দেশের ইতিহাসে মেট্রোরেলের প্রথম পরীক্ষামূলক চলাচল দেখানো হলো। এর মধ্য দিয়ে বৈদ্যুতিক ট্রেনের যুগে পা রাখলো বাংলাদেশ।

 

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১