আজ মঙ্গলবার ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
রফিক বিশ্বাস || নিজস্ব প্রতিবেদক, তারাকান্দা
  • প্রকাশিত সময় : আগস্ট, ২১, ২০২১, ১২:০৫ পূর্বাহ্ণ




তারাকান্দায় ফুটবল কন্যাদের প্রীতি ম্যাচ

ময়মনসিংহের তারাকান্দায় কিশোরী ফুটবলারদের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

জানা গেছে, ধোবাউড়া উপজেলার কৃতি সন্তান তারাকান্দা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকারিয়া আলম তালুকদারের ব্যক্তিগত উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ আজ শুক্রবার বাট্টা ভাটপাড়া এস,সি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়।

ধোবাউড়া উপজেলার কলসিন্দুর সরকারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং তারাকান্দা উপজেলার বাট্টা ভাটপাড়া উচ্চ বিদ্যালয়ের কিশোরী ফুটবলারদের মধ্যকার এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

।বৃষ্টিভেজা কর্দমাক্ত মাঠে টান টান উত্তেজনাকর খেলা অনুষ্ঠিত হয়। বৃষ্টিতে ভিজেও মাঠে প্রচুর দর্শকের উপস্থিতি ছিল। উক্ত খেলায় বাট্টা ভাটপাড়া উচ্চ বিদ্যালয়কে ২-১ গোলে পরাজিত করে কলসিন্দুর সরকারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বিজয়ী হয়েছে।খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়।

বাট্টা ভাটপাড়া এস,সি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু প্রদীপ কুমার চক্রবর্তী সভাপতিত্বে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধনী খেলায় উপস্থিত ছিলেন, তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মোঃ ফজলুল হক ,উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মোঃ বাবুল মিয়া সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম নয়ন,তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মেজবাহ উল আলম রুবেল চৌধুরী ও সহ সভাপতি মোজাম্মেল হক প্রমূখ।

বিজয়ী কলসিন্দুর টিমের সাথে পুরস্কার গ্রহণ করেন গামারীতলা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান,মেয়েদের কোচ জুয়েল মিয়া। এসময় উপস্থিত ছিলেন কলসিন্দুর সরকারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রভাষক মঞ্জুরুল হক,শিক্ষক উজ্জল চন্দ্র,বাঘবেড় ইউনিয়ন যুবলীগের সভাপতি মঞ্জুরুল হক রুবেল প্রমূখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১