আজ বুধবার ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
দৈনিক বাহাদুর || ডেস্ক
  • প্রকাশিত সময় : আগস্ট, ১৬, ২০২১, ৬:১৮ অপরাহ্ণ
বীরমুক্তিযোদ্ধা আবুল হাসিম




বীরমুক্তিযোদ্ধা আবুল হাসিমের নবম মৃত্যুবার্ষিকী

ময়মনসিংহের গৌরীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি, বিআরডিবির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, গৌরীপুর উপজেলা যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসিমের নবম মৃত্যুবার্ষিকী ছিলো গতকাল রোববার (১৫ আগস্ট/২০২১)।

আবুল হাসিম ২০১২ সালের ১৫ আগস্ট ভোর সাড়ে ৪টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। পরে তাকে নিজ গ্রাম শালীহরের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এই রাজনীতিবিদের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নিজ বাড়িতে দোয়া মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া, মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি সুবিধাবঞ্চিতদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

১৯৫০ সালের ১৩ আগস্ট ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন আবুল হাসিম। তার পিতা শহীদ সাবেদ হোসেন বিশিষ্ট পাট ব্যবসায়ী এবং গৌরীপুর পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। যিনি ১৯৭১ সালের ২১ আগস্ট পাকিস্তানি হানাদার বাহিনীর শালীহর গণহত্যায় অন্যতম প্রাণদানকারী।

পারিবারিক জীবনে আবুল হাসিম বিবাহিত এবং সাত সন্তানের জনক ছিলেন। তাঁর স্ত্রীর নাম বিলকিস বেগম, যিনি একজন শিক্ষিকা ছিলেন। প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী প্রয়াত মাহবুবুল হক শাকিলের শ্বশুর আবুল হাসিম রাজনীতির পাশাপাশি সমাজ কল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।

নিজ এলাকা গৌরীপুরে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন তিনি।

সূত্র : একুশে টেলিভিশন অনলাইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১