কোভিড-১৯ টিকাদান কর্মসূচী বাস্তবায়নে প্রত্যেকটি টিকাদান কেন্দ্রে বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা সরব ছিলেন। ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শাখার সভাপতি মো. সানাউল হক ও সাধারণ সম্পাদক, উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খানের নেতৃত্বে ১০টি ইউনিয়নে প্রত্যেকটি কেন্দ্রে নেতাকর্মীরা দায়িত্ব পালন করেন।
উপজেলার মইলাকান্দা ইউনিয়নের সভাপতি ওয়াজিদুল ইসলাম কামাল, আবু তাহের, রানা মিয়া, গৌরীপুর ইউনিয়নের সভাপতি মো. উজ্জল মিয়া, সাধারণ সম্পাদক সাধন সরকার, অচিন্তপুর ইউনিয়নের সভাপতি মোস্তাফজিুর রহমান টিটু, শাহিদুল ইসলাম, মাওহা ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল রানা, আব্দুল হান্নান ইনু, বোকাইনগর ইউনিয়নের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, যুবলীগ নেতা হারুন অর রশিদ শবি, রামগোপালপুর ইউনিয়নের সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান নয়ন, যুবলীগ নেতা সাইদুল ইসলাম, ডৌহাখলা ইউনিয়নের সভাপতি আব্দুল আজিজ চৌধুরী, সাধারণ সম্পাদক মানিক মিয়া, সিধলা ইউনিয়নের সভাপতি তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব, এছাড়াও আশরাফুল ইসলাম মিল্টন, ফারুক আহমেদ, আব্দুল মান্নান, শাহ আলম, সোহাগ মিয়ার নেতৃত্বে যুবলীগের কর্মীরা কেন্দ্রে কেন্দ্রে দায়িত্ব পালন করেন।
গৌরীপুর পৌরসভার কাউন্সিলর আব্দুল কাদির বলেন, যুবলীগের সুসজ্জিত টিম টিকাদন কর্মসূচীকে প্রাণবন্ত করেছে, ভ্যাক্সিন নিতে আসা মানুষও উৎসাহিত হয়েছেন।