ময়মনসিংহের গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি উত্তম সরকার ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেনের নেতৃত্বে শনিবার (৭আগস্ট/২০২১) গণটিকাদান কর্মসূচী বাস্তবায়নে বিশাল স্বেচ্ছাসেবক টিম মাঠে ছিলো। উপজেলার ১০টি ইউনিয়ন কেন্দ্রে রেজিস্ট্রেশন, শৃঙ্খলা ও সাধারণ মানুষকে টিকাদানে উৎসাহিত করার লক্ষ্যে মোটর শোভাযাত্রা দৃষ্টি আকর্ষণ করে। এ প্রসঙ্গে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন খান বলেন, ছাত্রলীগের কার্যক্রমের কারণে টিকাদান কর্মসূচী ছিলো উৎসবমুখর। মানুষ উৎফুল্লচিত্তে টিকা নেয়ার জন্য কেন্দ্রে এসেছেন।
উত্তম সরকার বলেন, টিকাদান কর্মসূচী শুধু নয় ছাত্রলীগের নেতাকর্মীরা দুযোর্গকালীন সময়ের কৃষকের ধান কেটে দিয়েছে, আমরা নিয়মিত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করে আসছি। পরিবেশ বাঁচাতে বৃক্ষরোপন ও চারা বিতরণ কর্মসূচীও অব্যাহত রয়েছে।