আজ বুধবার ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে পূর্ববিরোধের জেরে হামলা, একই পরিবারের আহত- ৩ গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধে হামলা, ভাঙচুর ও লুটপাট নারীসহ একাধিক আহত, মানববন্ধনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম আর নেই গৌরীপুর গণপাঠাগারের উদ্যোগে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী পালিত গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ২৩, ২০২০, ৪:২১ অপরাহ্ণ




বাসারের দেয়া কম্বল পেয়ে খুশি হরিজনরা

আরিফ আহাম্মেদ:

মাঘের হাঁড় কাঁপানো শীতে চরম দুর্ভোগ পোহাচ্ছিলো ময়মনসিংহের গৌরীপুরের হরিজন সম্প্রদায়ের দুস্থরা। কিন্তু অর্থের অভাবে তাদের শীতবস্ত্র কিংবা কম্বল কেনার সামর্থ ছিলোনা। পুরনো ছেঁড়া কাপড় ও খড়-কুটো জ্বালিয়ে শীত নিবারণ করতো তারা।

হরিজন দুস্থদের এই দুর্দশার খবর জানতে পেরে ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য এইচএম খায়রুল বাসার বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় পৌর শহরের গোহাটা মহল্লায় হরিজন কলোনীতে শীতের কম্বল নিয়ে হাজির হন। এরপর প্রত্যেক ঘরে ঘরে একটি করে শীতের কম্বল বিতরণ করেন। শীতের কম্বল পেয়ে দুস্থ হরিজন নারী-পুরুষের মুখে হাসি ফুঁটে উঠে। কেউ কেউ গাঁয়ে কম্বল জড়িয়ে একে অপরকে কেমন লাগছিলো জিজ্ঞাস করছিলো।
হরিজন কলোনির বাসিন্দা সঞ্জিত বাঁশফোর বলেন, এবার অনেক শীত পড়লেও কেউ আমাদের কম্বল দেয়নি। বাসার ভাই প্রথম আমাদের জন্য শীতের নতুন কম্বল নিয়ে এসেছেন। কম্বল পেয়ে আমরা অনেক খুশি।
জেলা পরিষদের সদস্য এইচএম খায়রুল বাসার বলেন এই শীতে ব্যক্তিগত ও জেলা পরিষদের অর্থায়নে ৮০০ কম্বল বিতরণের উদ্যোগ নিয়েছি। প্রকৃত দুস্থরা যেনো কম্বলটা হাতে পায় তাই আমি নিজেই ঘুরে ঘুরে কম্বল বিতরণ করছি।

বাহাদুর.কম/এএ




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১