স্কুল, কলেজ আর শহরে যেতে বন্দিদশায় যেন জীবন কাটাচ্ছে হাজারো মানুষ। যানবাহন চলা দায়, অতিশয় জরুরী প্রয়োজন ছাড়া মানুষের ঘর থেকে বের হতেও পারছেন না। এটা প্রত্যন্ত অঞ্চলের কোনো সড়ক নয়! বলছিলাম গৌরীপুর উপজেলা সদরের ২নং গৌরীপুর ইউনিয়নের পশ্চিম শালিহরের এই সড়কটির কথা।
বিক্ষুব্দ সাধারণ মানুষ, কর্দমাক্ত সড়কে সন্তানদের নিয়ে সর্বক্ষণ দুঃচিন্তায় থাকতে হয় সাধারণ মানুষকে। এ সড়কের সম্প্রতি অটোরিকশা উল্টে নিহত হন অটো চালক আলম মিয়া। তিনি পশ্চিম শালিহর গ্রামের আব্দুল জব্বারের পুত্র। তারপরেও সড়কের কোন উন্নতি হয়নি। বর্ষা মৌসুমের কৃষকের পণ্য পরিবহন ও দৈনন্দিন জরুরী প্রয়োজনে এ সড়ক প্রায় বিকল হয়ে পড়েছে। জনপ্রতিনিধিদের নিকট বারবার বলেও কোন সুরাহা পাচ্ছেন না এলাকাবাসী। এলাকাবাসী আরো জানায়, সড়কটি থেকে বর্তমান চেয়ারম্যানের বাড়ি প্রায় একশত গজ দূরে তিনিও দেখছেন!
বিক্ষুব্দ এলাকাবাসী জানান, এ এলাকার ছেলে-মেয়েদের বিয়েতেও কাল হয়ে দাঁড়াচ্ছে এ সড়ক, এই সড়ক তো সড়ক নয়, শুধু দুর্ভোগ!