ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের নন্দীগ্রামে নিহত জাহাঙ্গীর হোসেন (২৫) এর বাড়িতে চলছে মাতম। রোববার (২৫জুলাই/২০২১) নিহত জাহাঙ্গীর হোসেনের লাশ উদ্ধার করেছে ময়মনসিংহ কোতয়ালী মডেল থানার পুলিশ। সে গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের নন্দীগ্রামের আব্দুর রহিমের পুত্র।
কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মো. ফিরোজ তালুকদার যুগান্তরকে জানান, জাহাঙ্গীর তার শশুড়বাড়িতে আত্মহত্যা করেছে। লাশের ময়না তদন্ত নিয়ে দু’পক্ষের মাঝে দ্বন্দ্ব থাকায় সিদ্ধান্ত নিতে বিলম্ব হয়েছে। সোমবার লাশের ময়নাতদন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হবে।
এদিকে নিহত জাহাঙ্গীর হোসেনের বাবা আব্দুর রহিম যুগান্তরকে জানান, ময়মনসিংহ সদর উপজেলার চরনিলক্ষীয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা বাজার এলাকার মো. হযরত আলীর কন্যা মুর্শিদা খাতুনের সঙ্গে প্রায় ৫বছর পূর্বে তার ছেলেকে বিয়ে করান। দু’জনই ঢাকায় গার্মেন্টে কাজ করতো। কিছুদিনপূর্বে আমার পুত্রবধূ’র সঙ্গে ওই কোম্পানীর সুপারভাইজারের পরকীয়ার সম্পর্ক হয়। এ নিয়ে আমার ছেলের সঙ্গে পুত্রবধূ’র বিরোধ চলছিলো। এ ঘটনায় দু’পরিবারের লোকজনকে নিয়ে সালিশ দরবারও হয়েছিলো। এ বিরোধের জের ধরেই আমার ছেলেকে হত্যা করা হয়েছে।
তিনি আরো জানান, ঈদুল আযহার পরেরদিন ২৩জুলাই তারিখে তারপুত্র জাহাঙ্গীর শ^শুড় বাড়িতে বেড়াতে যান। শনিবার ২৪জুলাই তারিখের রাতে যেকোন সময় পরিকল্পিতভাবে তাকে শ^াসরুদ্ধ করে বা ফাসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে।