ময়মনসিংহ- নেত্রকোণা মহাসড়কের গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের বেলতলী এলাকা থেকে রোববার (২৫জুলাই/২০২১) নবজাতকের লাশ উদ্ধার করেছে গৌরীপুর থানার পুলিশ। গৌরীপুর থানার সাবইন্সপেক্টর মো. এমদাদুল হক জানান, ধারণা করা হচ্ছে কোনো অবৈধ সম্পর্কের কারণে গর্ভপাত ঘটিয়ে নবজাতকের পুরোপুরি অবয়বও আসেনি, দেখতে পুতুলের মতো ভ্রুণ নষ্ট করে ফেলে রেখে গেছে। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. মনিরুজ্জামান মজুমদার জানান, গর্ভপাতে ভূমিষ্ট এক নবজাতের লাশ উদ্ধার করা হয়েছে।