আজ বুধবার ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
||
  • প্রকাশিত সময় : জুলাই, ২৪, ২০২১, ১০:৫৪ অপরাহ্ণ




সর্বনাশ ডেকে আনতে পাড়ে গৌরীপুর : প্রশাসনের লকডাউনের সঙ্গে কেন এমন লুকোচুরি!

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ এর নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও আনসার ভিডিপি প্রতিদিন মাঠে কাজ করছেন। তারপরেও এক শ্রেণির ব্যবসায়ী ও সুবিধাভোগী প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এমন পরিস্থিতি কভিড-১৯ দুর্যোগকে বিপদজনক পর্যায়ে নিয়ে যাচ্ছে বলে এলাকাবাসীর মন্তব্য।

দোকানীর লুকোচুরি বন্ধ করতে উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ ইতোমধ্যে কয়েকটি দোকান চিহ্নিত করে এসব দোকানের ভিতরের সার্টার থেকে দোকান মালিকদের আটক ও জরিমানাও করেছেন। তারপরেও থামছে না লুকোচুরি!।

অপরদিকে ঈদের ছুটি আর লকডাউনকে এক শ্রেণির মানুষ উৎসবে মেতে উঠেছেন, শনিবার গৌরীপুর পৌরশহরের বালুয়াপাড়া, স্টেশনরোড মোড় ও পাটবাজার মোড়ের সিংহভাগ অটোরিকশার যাত্রী উপঢৌকন নিয়ে যাচ্ছিলেন আত্মীয়-স্বজনের বাড়িতে বেড়াতে। তাদের ঢলও থামানো যাচ্ছে না।

এদিকে একশ্রেণির তরুণ-যুবকরাও মোটর বাইকে প্রতিদিন বেড়িয়ে পড়ছেন ঘুরতে। গৌরীপুর সরকারি কলেজ ক্যাম্পাস, গৌরীপুর আরকে সরকারি উচ্চ বিদ্যালয় ও গৌরীপুর রেলস্টেশন থেকে বাসাবাড়ি পর্যন্ত রেললাইনে ছিলো জনতার উৎসব।

সামাজিক যোগাযোগ মাধ্যম ও মুঠোফোনে দেয়া এলাকাবাসীর মন্তব্য, ব্যবসায়ী ও স্থানীয় যানবাহনের লুকোচুরি এবং সাধারণ মানুষের লডডাউন ভাঙ্গার প্রবণতা বন্ধ না হলে ডেকে আনতে পারে সর্বনাস। প্রশাসনের কঠোরতার সঙ্গে সাধারণ মানুষকেও সচেতন হতে হবে-এমনটাই দাবী এলাকাবাসী।

 

 




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১