ময়মনসিংহের গৌরীপুর-শাহগঞ্জ সড়কের অচিন্তপুর এলাকায় শনিবার (২৪ জুলাই/২০২১) অ্যাম্বুলেন্স চাপায় নিহত হয়েছেন গার্মেন্ট কর্মী বাদল দাস (২৮)। তিনি অচিন্তপুর গ্রামের প্রফুল্ল চন্দ্র দাসের পুত্র।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, অচিন্তপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন বাদল। এ সময় দ্রুতগামী একটি অ্যাম্বুলেন্স বাদলকে চাপা দেয়। গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গৌরীপুর থানার সাবইন্সপেক্টর মো. উজ্জ্বল মিয়া জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। অ্যাম্বুলেন্স জব্দ ও চালক গ্রেফতারের চেষ্টা চলছে। নিহতের পবিবার সূত্র জানায়, ঈদের ছুটিতে বাদল দাস বাড়িতে এসেছিলো। সে ঢাকায় একটি গার্মেন্টে কাজ করতো।