আজ মঙ্গলবার ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
||
  • প্রকাশিত সময় : জুলাই, ২৩, ২০২১, ১২:৪৮ পূর্বাহ্ণ




কালোমানিকের চামড়া সাড়ে ৪শ, রাজমনি ১০টাকা : গৌরীপুরে চামড়া’র বাজারে ধস!

শ্যামল ঘোষ, স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের গৌরীপুরে বুধবার (২১ জুলাই/২০২১) ঈদ উল আজহায় প্রধান আকর্ষণ ছিলো ত্যাগের মহিমায় পশু কুরবানী। তবে সেই কুরবাণী পশুর চামড়ার বাজারে ছিলো না ট্যানারি শিল্পের কোনো প্রতিনিধি ও বেপারী (মহাজন)। ফলে ফরিয়া ও চামড়া বিক্রি করতে আসা সাধারণ মানুষ চামড়া নিয়ে বিপাকে পড়েন। চামড়ার বাজারমূল্যেও ধস নামে। ৩লাখ টাকার গরু কালোমানিকের চামড়া বিক্রি হয়েছে মাত্র সাড়ে ৪শ টাকা। ২৯হাজার টাকা মূল্যের খাসি যার নাম রাজমনি তার চামড়া বিক্রি হয়েছে ১০টাকা। অন্যান্য খাসির চামড়া কেই কিনতেও রাজি হয়নি। এমন পরিস্থিতি দেখা যায় চামড়া বাজারে।
উত্তর বাজারের আবুল কাসেম জানান, কালো মানিককে কেনা হয়েছিলো ৩লাখ ২৮হাজার টাকায়। সেই কালোমানিকের চামড়া বিক্রি হয়েছে ৪শ ৫০টাকায়। একই বাজারে চামড়া নিয়ে এসেছেন কলতাপাড়ার সাহাব উদ্দিন। তিনি জানান, কুরবানী দেয়া ষাঁড়ের নাম ছিলো ‘রাজা-বাদশা’। এর চামড়ায় প্রতিদিন যত্ন করার জন্য তেল মালিশ, শ্যাম্পু দিয়ে গোসল করাতো। কিনে ছিলাম ২লাখ ১৬হাজার টাকায়। চামড়া বিক্রি করলাম ৪শ টাকা। শ্যামগঞ্জ থেকে আসা রঘুনাথ জানান, ২৯হাজার টাকা মূল্যের রাজমনি (খাসি) এর চামড়া কিনেছি ১০টাকায়। বিক্রেতা মুনতাসির রহমান জুয়েল জানান, এতো সখের খাসি নাম রাখলাম রাজমনি। ডাক দিলেই উড়াল দিয়ে কাছে আসতো। আর সেই খাসির চামড়া ১০টাকা। রিকশা ভাড়া দিলাম ৪০টাকা। তিবি ক্ষোভ প্রকাশ করে বলেন, পায়ের জুতার দাম বাড়ছে, ব্যাল্টের দাম বাড়ছে, একটা ছোট্ট মানিব্যাগের দাম ৭-৮শ টাকা অথচ বিশাল খাসির চামড়া বিক্রি করলাম ১০টাকায়, সত্যিই এ ঘটনা দুঃখজনক।
খুচড়া ক্রেতা দারিয়াপুরের জয়নাল উদ্দিন জানান, তিনি ২০টি চামড়া কিনেছেন। তার মধ্যে ২লাখ থেকে ৪লাখ টাকা মূল্যের গরুর চামড়া কেনা হয়েছে ৪শ টাকায়, লাখ টাকার নিচে ২শ টাকা আর খাসির চামড়া ক্রয় করি নাই। এদিকে বাজারে খাসির চামড়ার টোল মওকুফ করে দিয়েছেন পৌরসভার চামড়া বাজার ইজারাদার মো. নজরুল ইসলাম। তিনি জানান, বাজারে এবার চামড়া কম এসেছে। বাহির থেকে ক্রেতা (মহাজন) না আসায় চামড়ার দামেও ধস নেমেছে। আরেক স্থানীয় ব্যবসায়ী মো. লাল মিয়া জানান, প্রতিটি চামড়া কিনলাম ২শ ৫০টাকায় এখন বেচলাম ২শ টাকায়। খাজনা দিলাম ১০টাকা, রিকশা ভাড়া ৩শ। ২১টি চামড়া কিনে লোকসান গুনতে হয়েছে ১হাজার ৬শ টাকা।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১