শফিকুল ইসলাম অপু, স্টাফ রিপোর্টার ঃ
করোনা পজেটিভ ১৪জনের ঠিকানা জানা নেই প্রশাসনের। তারা কোথায়, কেমন আছেন তাও জানা যাচ্ছে না। এসব রোগীদের দেয়া নাম-ঠিকানাও সঠিক নয়। এ নিয়ে পুরো বিপাকে পড়েছে স্বাস্থ্যবিভাগ ও প্রশাসন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মুহাম্মদ রবিউল ইসলামের দেয়া নিয়মিত বার্তা এ তথ্য জানা যায়। তিনি আরো জানান, ঈদের দিনে ১জন ও ঈদের পরেরদিনও ১জন করোনা পজেটিভ এসেছে। এনিয়ে গৌরীপুর এই মুর্হুতে আক্রান্তের সংখ্যা ১১৬জন।
জানা যায়, গৌরীপুরে বৃহস্পতিবার ২২জুলাই কোভিড ১৯ পজেটিভ হয়েছে এসেছে ২৮৮জন। এর মধ্যে ২০২০সালে ৪১জন ও ২০২১সালে ২৪৭জন। নমুনা সংগ্রহ করা হয়েছে ১হাজার ৫জন। বর্তমানে আইসোলেশনে রয়েছেন ১১৬ জন ও আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন ১৬৮ জন।
তথ্যনিম্নরূপ ঃ
(১) পৌরসভা-১১১ (সুস্থ ৫৬, মৃত ১, আইসোলেশনে ৫৪ )
(২) মইলাকান্দা -১৫ (সুস্থ ৫,আইসোলেশনে ১০)
(৩) গৌরীপুর -১১ (সুস্থ ৭, মৃত ২, আইসোলেশনে ২) (৪) অচিন্তপুর -২৭ (সুস্থ ১৫, আইসোলেশনে ১২)
(৫) মাওহা-০৮ (সুস্থ ৮, আইসোলেশনে ০ )
(৬) সহনাটি -১০ (সুস্থ ৮, মৃত ১, আইসোলেশনে ১ )
(৭) বোকাইনগর -২০ (সুস্থ ১৫, আইসোলেশনে ৫) (৮) রামগোপালপুর -২৪ (সুস্থ ২০, আইসোলেশনে ৪)
(৯) ডৌহাখলা -২৪ (সুস্থ ১৫,আইসোলেশনে ৯) (১০) ভাংনামারী -১৩ (সুস্থ ৮, আইসোলেশনে ৫ )
(১১) সিধলা-১১ (সুস্থ ৬,আইসোলেশনে ৫)