আজ মঙ্গলবার ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
||
  • প্রকাশিত সময় : জুলাই, ১৮, ২০২১, ৮:২৪ অপরাহ্ণ




বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে শিশুর মৃত্যু ॥ গৌরীপুরে শিশুর লাশ নিয়ে বিচারের দাবীতে বিক্ষোভ ও স্মারকলিপি পেশ

মোখলেছুর রহমান, স্টাফ রিপোর্টার :
ময়মনসিংহের গৌরীপুরে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে ইয়াসিন মিয়া (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে উপজেলা বোকাইনগর ইউনিয়নের দারিয়াপুর গ্রামে। নিহত শিশু ওই গ্রামের মো. হৃদয় মিয়ার ছেলে। বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যুর ঘটনাকে হত্যাকান্ড ও বিদ্যুৎ বিভাগের অবহেলাকে দায়ী করে শিশুর লাশ নিয়ে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করে। পরে ৬দফা দাবি জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের নিকট স্মারকলিপি প্রদান ও হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবি করেন।
গৌরীপুর উপজেলা প্রকৌশলী মো. বিল্লাল হোসেন বলেন ,পিডিবির তারে জড়িয়ে শিশুর মৃত্যু হয়নি। বিদ্যুতের সার্ভিস লাইনের তার ছিঁড়ে পড়েছিল। বিষয়টি আমাদেরকে কেউ জানায়নি। ঘটনা জানার পর আমরা লাইন ঠিক করে দিয়েছি। শিশুর মৃত্যুর বিষয়টি অত্যন্ত দুঃখজনক।
স্থানীয় ও স্মারকলিপি সূত্রে জানা গেছে, বোকাইনগর ইউনিয়নের দাড়িয়াপুর এলাকায় দুর্বল খুঁটিতে বিদ্যুৎ সঞ্চালন লাইন সরবরাহ করে আসছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। দুই মাস পূর্বে বিদ্যুত সঞ্চালন লাইনের একটি তার ঝুলে পড়ে। বিষয়টি স্থানীয়ভাবে উপজেলা বিদ্যুৎ বিভাগকে জানানো হলে ঝুঁকিপূর্ণ ছেঁড়া তার সংস্কার করা হয়নি। রোববার দুপুরে খেলতে গিয়ে ইয়াসিন মিয়া বিদ্যুতের ঝুলে থাকা তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়। খবর পেয়ে পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এদিকে শিশুর মৃত্যুর ঘটনায় বিদ্যুৎ বিভাগের অবহেলাকে দায়ী করে রোববার দুপুরে শিশুর মরদেহ নিয়ে উপজেলা পরিষদ চত্বরের সামনে বিক্ষোভ করে এলাকাবাসী ও পরিবার। তারা এই শিশুর মৃত্যুর ঘটনাকে হত্যাকান্ড ও বিদ্যুৎ বিভাগকে দায়ী করে ছয়দফা দাবী নিয়ে ইউএনও’র নিকট স্মারকলিপি প্রদান করেন। নিহতের চাচা এমদাদুল হক, জহিরুল ইসলাম ও প্রতিবেশী সাইফুল্লাহ, শাহজাহান, মো. রতন মিয়া জানান, নড়বড়ে খুঁটি ও নিম্নমানের তার দিয়ে সঞ্চালন লাইন করায় প্রায়শঃ তার ছিঁড়ে যায়। এ বিষয়ে বিদ্যুৎ বিভাগকে বারবার মৌখিকভাবে অভিযোগ দেয়া হয়েছে। বোকাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিব উল্লাহ জানান, প্রায় ২মাস পূর্বে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন মেরামতের বিষয়টি বিদ্যুৎ বিভাগকে অবহিত করেছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ বলেন, বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যুর ঘটনায় স্মারকলিপি পেয়েছি। এ স্মারকলিপিটি জেলা প্রশাসক কার্যালয়ে পাঠানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্ত করে ব্যবস্থা নিবেন।
অপরদিকে স্মারকলিপিতে ৬দফা দাবির মধ্যে রয়েছে শিশু ইয়াসিন মিয়া হত্যাকাণ্ডের বিচার ও তার পরিবারকে ক্ষতিপূরণ, গাছে, বাঁশে ও ভাঙা খুঁটিতে ঝুলে থাকা বিদ্যুৎ এর তার অপসারণ করে নিরাপদ বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থাপন, মিটারের রিডিং ব্যতিত গ্রাহকদের উপর করা অতিরিক্ত বিল প্রত্যাহার, মিটার না দেখে কোন গ্রাহকদের বিদ্যুৎ বিল করা যাবে না, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত, সরকারের নির্ধারিত প্রশিক্ষিত লাইনম্যান ব্যতিত বিদ্যুৎ লাইনে অবৈধ লোকজনের মেরামত ও সংস্কার কার্যক্রম বন্ধকরণ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১