আজ বুধবার ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
||
  • প্রকাশিত সময় : জুলাই, ১৮, ২০২১, ৮:২১ অপরাহ্ণ




বিক্ষুব্দ গ্রাহকদের ব্যাংকের স্থান পরিবর্তনের দাবী ॥ গৌরীপুরে ব্যাংক, হাট-বাজারে নেই স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব!

মোস্তাফিজুর রহমান বুরহান, স্টাফ রিপোর্টার :
ময়মনসিংহের গৌরীপুরে রোববার (১৮ জুলাই/২০২১) ব্যাংক ও হাট-বাজারে ছিলো না স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব, সবস্থানে ছিলো উপচেপড়া মানুষের ভিড়।
সরজমিনে গৌরীপুর সোনালী ব্যাংক লিমিটেডে দেখা যায়, প্রত্যেকটি ক্যাশ কাউন্টারের সামনে দীর্ঘলাইন। ব্যাংকের ভিতরে তিলধারণের ঠাঁইও ছিলো না। বিক্ষুব্দ গ্রাহক আলী আজগর বলেন, এমনস্থানে ব্যাংক হতে পারে না। ভিতরে জেলখানার মতো গাদাগাদি করে দাঁড়াতে হচ্ছে। মানুষ লাইনে দাঁড়াবে এমন ঠাঁইও নেই। আরেক সিদ্দিকুর রহমান জানান, দুই ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি। সামনে কেউ এগুচ্ছে এমনটা দেখা যায়নি। এদিকে কিছুদিন পূর্বে এ ব্যাংকের এক কর্মকর্তারও করোনা পজেটিভ আসে। এর প্রসঙ্গে উজ্জল চন্দ্র রবিদাস বলেন, ব্যাংকের কর্মকর্তাগণও জীবনের ঝুঁকিতে রয়েছেন। এ দৃশ্য দেখে হতাশ মো. আল আমিন। তিনি বলেন, মনে হচ্ছে করোনা এখান থেকে পালিয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মহসীন হোসাইন বলেন, এই ব্যাংকের জন্য এ বিল্ডিং উপযোগী নয়। বিক্ষুব্দ গ্রাহকরা এ সময় অবিলম্বে ব্যাংকের স্থান পরিবর্তনের দাবি জানান। এ প্রসঙ্গে ব্যাংকের শাখা ব্যবস্থাপক শারফুল আজিজ জানান, ব্যাংকের ভিতরে গ্রাহকদের নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। স্থান কম গ্রাহক বেশি, তারপরেও স্বাস্থ্যবিধি মেনে গ্রাহকদের সর্বোচ্চ সেবাদানের চেষ্টা করছি।
এদিকে জনতা ব্যাংক লিমিটেডে তেমন ভিড় পরিলক্ষিত হয়নি। তবে ছিলো না স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব। শনিবার ছিলো গৌরীপুরে কুরবানীর হাট। গৌরীপুর আর.কে সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠে গোহাটায় গিয়ে দেখা যায়, সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি নেই। নেই তদারকির কোন ব্যবস্থা। ইজারাদারদের দেয়া কোনশর্তই পালন করেননি। স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী নেই। অপরদিকে গৌরীপুরে রোববার কাপড়ের বিপনী বিতানগুলো ও কসমেটিকসের দোকানগুলোতেও ছিলো উপচেপড়া মানুষের ভিড়। তবে ক্রেতাদের সিংহভাগ মাস্ক পড়েননি।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১