শফিকুল ইসলাম অপু, স্টাফ রিপোর্টার :
যমুনা গ্রুপ ও দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে পৌর শহরের সতিশা, পুর্বদাপুনিয়া, বালুয়াপাড়ায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। রোববার (১৮ জুলাই/২০২১) স্বজন সমাবেশের সপ্তাহব্যাপি কর্মসূচীর এ ছিলো শেষদিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর স্বজন সমাবেশের সভাপতি শ্যামল ঘোষ। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বজন উপদেষ্টা গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। বিতরণ কার্যক্রমে অংশ নেন গৌরীপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর আব্দুল কাদির, গৌরীপুর পৌরসভার কাউন্সিলর রোজিনা আক্তার মিতু, সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রভাষক মোখলেছুর রহমান, কবি অনামিকা সরকার, স্বাস্থ্য সহকারী মো. সুমন মিয়া, উপজেলা স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, যুগ্ম সম্পাদক মো. রফিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মোয়াজ্জেম হোসেন, সদস্য মো. আশিকুর রহমান রাজিব, প্রমুখ। যমুনা গ্রুপ ও দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী দোয়া মাহফিল, কুরআনখানি, মাস্ক বিতরণ ও ত্রাণ বিতরণ কর্মসূচী ১২ জুলাই উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান।