মোস্তাফিজুর রহমান বুরহান, স্টাফ রিপোর্টার ঃ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নে বাংলাদেশ স্কাউটস্ উপজেলা শাখার উদ্যোগে গণসচেতনতামূলক পথসভা ও মাস্ক বিতরণ অনুষ্ঠিত হয়। কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কাউটস্রে সম্পাদক ও কবুলেন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহাম্মদ হোসেন। বক্তব্য রাখেন গৌরীপুর মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মো. রইছ উদ্দিন, বালিজুড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মজিদ তালুকদার, সহকারী শিক্ষক (শরীরচর্চা) আমিনুল হক, স্কাউটস্ সদস্য বালিজুড়ী উচ্চ বিদ্যালয়ের মাহমুদুল হাসান মাহফুজ, মো. হাবিবুর রহমান, ইমরান হোসেন ইমন, মো. রিফাত হোসেন, মো. রিয়াজ উদ্দিন, মো. রাতুল ইসলাম, কবুলেন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের মিতু আক্তার, শাহানা আক্তার, রিতু আক্তার, আনিশা আক্তার, শারমীন আক্তার প্রমুখ।