আজ মঙ্গলবার ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
||
  • প্রকাশিত সময় : জুলাই, ১৭, ২০২১, ১:৫৩ অপরাহ্ণ




সিনোফর্মের আরও ২০ লাখ ডোজ টিকা পাচ্ছে বাংলাদেশ

বাহাদুর ডেস্ক :

চীনের সিনোফর্মের আরও ২০ লাখ ডোজ টিকা পাচ্ছে বাংলাদেশ।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার রাত ১১ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের সিনোফার্মের ১০ লাখ ডোজ ভ্যাকসিন এসে পৌঁছাবে। একই দিন রাত ৩টায় আরও ১০ লাখ ডোজ টিকা আসবে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বিমানবন্দরে উপস্থিত থেকে ভ্যাকসিন গ্রহণ করবেন।

এর আগে গত ১৪ জুলাই চীনের ওষুধ কোম্পানি সিনোফার্ম থেকে দেড় কোটি ডোজ টিকা কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, এসব টিকা আগের চুক্তি মূল্যের চেয়ে কম দামে কেনা হচ্ছে। আইন মন্ত্রণালয়ের ভেটিংসহ সব ধরনের প্রক্রিয়া অনুসরণ করে টিকা কেনা হচ্ছে। কত দামে এসব টিকা কেনা হচ্ছে তা প্রকাশ করেননি তিনি।

মন্ত্রিসভা কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, স্বাস্থ্য সেবা বিভাগের অধীন স্বাস্থ্য অধিদপ্তরের কেন্দ্রীয় ঔষধাগার কর্তৃক চীনা প্রতিষ্ঠান সিনোফার্ম ইন্টারন্যাশনাল থেকে চুক্তিবদ্ধ দেড় কোটি ডোজের মধ্যে অবশিষ্ট এক কোটি ৩০ লাখ ডোজ এবং নতুন প্রস্তাবিত ২০ কোটি ডোজ টিকা অর্থাৎ সর্বসাকুল্যে দেড় কোটি ডোজ আগের চুক্তিপত্রে উল্লেখিত মূল্যের চেয়ে কম মূল্যে ‘সিনোফার্ম ভ্যাকসিন সাপ্লিমেন্টাল এগ্রিমেন্ট-১’ এর আওতায় সরবরাহের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া কোভিড-১৯ মোকাবিলায় জরুরি প্রয়োজন মেটানোর জন্য দেড় কোটি ডোজের অতিরিক্ত টিকা প্রয়োজন হলে তাও সিনোফার্ম থেকে সংগ্রহের অনুমোদন দেওয়া হয়েছে।

তবে টিকা কেনার চুক্তি হওয়ার আগেই দুই দফায় সিনোফার্মের ১১ লাখ ডোজ ভ্যাকসিন উপহার পাঠিয়েছিল চীন সরকার। গত ৩ জুলাই রাতে ও ৪ জুলাই সকালে দুই চালানে আরও ২০ লাখ ডোজ সিনোফার্মের টিকা দেশে পৌঁছায়।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১