আজ বুধবার ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
||
  • প্রকাশিত সময় : জুলাই, ১৪, ২০২১, ৮:০৯ অপরাহ্ণ




কাল থেকে শুরু হচ্ছে ট্রেন চলাচল : প্রস্তুত গৌরীপুর রেলওয়ে স্টেশন

সামছুজ্জামান আরিফ, গৌরীপুর প্রতিনিধি : 

 সকাল ১০টা। স্বাভাবিক সময়ে ময়মনসিংহের গৌরীপুর রেলস্টেশনে এ সময়টা অফিস টাইম হওয়ায় সাধারণ মানুষের ভিড় থাকে উপচে পড়া। বিশেষ করে ঈদের আগে ঈদের যাত্রার টিকিট ছাড়লে স্টেশনের প্লাটফর্ম ও টিকিট কাউন্টারের সামনে পা রাখার জায়গাটিও মেলে না। তবে করোনা পরিস্থিতি পাল্টে দিয়েছে সে চিত্র

। খুব ভিড় থেকে মোটামুটি মানের একটা ভিড় গতবার দেখা গেলেও এবার সে চিত্র পুরোই আলাদা। বুধবার (১৪ জুলাই) সকালে ময়মনসিংহের গৌরীপুরে রেলস্টেশন ঘুরে দেখা যায়, স্টেশনে প্ল্যাটফর্মগুলো যেমন যাত্রীশূন্য, তেমনি টিকিট কাউন্টারের সামনেও নেই ভিড়। এছাড়া স্টেশনের টিকিট কাউন্টার সবগুলোই বর্তমানে বন্ধ। ফলে অনলাইনে টিকিট বিক্রি হচ্ছে এবং যারা ভুল করে টিকিটের জন্য স্টেশনে আসছেন, তারাও ফিরে যাচ্ছেন অথবা মোবাইল ফোন বের করে অনলাইনে টিকিট করছেন। তবে অনলাইনে টিকিট সংগ্রহের ক্ষেত্রে ঝামেলা পোহাতে হচ্ছে বলেই জানিয়েছেন সাধারণ মানুষ।

এ বিষয়ে সকালে স্টেশনে টিকিট কাটতে আসা কিশোরগঞ্জের যাত্রী আব্দুল কাদির বলেন, ঈদযাত্রার ট্রেনের টিকিটের জন্য সকাল সকাল স্টেশনে এলাম, কিন্তু এসে দেখি এখানকার সমস্ত টিকিট কাউন্টার বন্ধ। সবাই জানালো অনলাইনে টিকিট করতে হবে। কিন্তু অনলাইনে টিকিট করা যেন ঝামেলাপূর্ণ কাজ, সহজে হতে চায় না। মোট ৩৮ জোড়া আন্তঃনগর এবং ১৯ জোড়া লোকাল ট্রেন যাত্রীদের সেবা দেবে। যাত্রীদের ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং মাস্ক পরতে হবে। এদিকে স্টেশন ঘুরে দেখা গেছে, ট্রেনযাত্রা উপলক্ষে প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে গৌরীপুর রেলওয়ে স্টেশনে। সকাল থেকেই স্টেশন পরিষ্কার, জীবাণুনাশক দিয়ে ধোয়া হয়েছে। এখন শুধু ট্রেন অাসার অপেক্ষা।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১