মোখলেছুর রহমান :
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সফল রাষ্ট্র নায়ক পল্লিবন্ধু আলহাজ¦ হুসেইন মুহাম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে রিপোর্র্টার্স ক্লাব কার্যালয়ে সোমবার (১২জুলাই/২০২১) দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে। এছাড়াও রসুলপুর জামে মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো: আব্দুল গফুর। উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো: জহিরুল হুদা লিটন, সিধলা ইউনিয়নের সভাপতি ডা. আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন, মাওহা ইউনিয়নের সভাপতি মো. কাঞ্চন মেম্বার, সাধারণ সম্পাদক মো. শফিউদ্দিন মিনা, অচিন্তপুর ইউনিয়নের সভাপতি মো. আজিজুল হক, রামগোপালপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ডৌহাখলা ইউনিয়নের সাধারণ সম্পাদক কারিম উদ্দিন, ভাংনামারি ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. চাঁন মিয়া, সহনাটী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. হুসেন আলী, গৌরীপুর পৌর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো. অলি উল্লাহ, উপজেলা শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন, জাতীয় ছাত্রসমাজ নেতা লিমন আহাম্মেদ প্রমূখ। মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন রসুলপুর জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা বিল্লাল হুসেন।