মোস্তাফিজুর রহমান বোরহান :
ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম এর প্রথম মৃত্যুবার্ষিকীতে সোমবার (১২ জুলাই/২০২১) স্বজন সমাবেশ কার্যালয়ে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসেন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুন্নাফ, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, ভুটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোহাম্মদ, উপজেলা স্বজন সমাবেশের মেডিকেল টিম প্রধান ডা. মাহফুজুল হক। এছাড়াও বক্তব্য রাখেন দৈনিক আজকের সংবাদের গৌরীপুর প্রতিনিধি মোখলেছুর রহমান, দৈনিক আজকালের খবরের প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বুরহান, উপজেলা স্বজনের সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন, ক্রীড়া সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন, শিল্পী আশিকুর রহমান রাজিব, দৈনিক বাহাদুরের ওয়েব ইনচার্জ তাসাদদুল করিম, গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন প্রমুখ। পরে নুরুল ইসলামের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন ইসলামাবাদ সিনিয়র মাদরাসার উপাধ্যক্ষ মো. এমদাদুল হক।