আজ সোমবার ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
||
  • প্রকাশিত সময় : জুলাই, ১২, ২০২১, ৫:৪৮ অপরাহ্ণ




বাকৃবি’র জনসংযোগ ও প্রকাশনা দফতরের সাবেক পরিচালক দেওয়ান রাশীদুল আর নেই

এম এ আজিজ, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) জনসংযোগ ও প্রকাশনা দফতরের অবসরপ্রাপ্ত সাবেক পরিচালক, বিশিষ্ট জনসংযোগবিদ দেওয়ান রাশীদুল হাসান (৭১) রবিবার রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল¬াহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, ও অসংখ্য গুণগ্রহী রেখে গেছেন।

মরহুমের নামাজে জানাজা সোমবার বাদ যোহর বাকৃবি শেষমোড় গোরস্থান সংলগ্ন মসজিদে এবং দাফন এখানেই সম্পন্ন হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাশিদুল হাসান পড়ালেখা শেষ করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তথ্য ও প্রকাশনা অফিসার হিসেবে যোগ দেন। পরে ১৯৮৩ সালে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগে সহকারী পরিচালক হিসেবে যোগ দেন এবং ২০১০ সালে পরিচালক (জনসংযোগ) হিসেবে অবসর নেন। তিনি সর্বপ্রথম পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরিচালক পদ সৃষ্টি করেন অনেক কাঠখড় পুড়িয়ে। পরবর্তীতে কৃষি বিশ্ববিদ্যালয়ের দৃষ্টান্ত অনুসরণ করে অন্যান্য বিশ্ববিদ্যালয়েও জনসংযোগ বিভাগে পরিচালক পর্যন্ত পদোন্নতির ক্ষেত্র তৈরি হয়। তিনি পাবলিক রিলেশন্স এর উপর বাংলাদেশে সর্বপ্রথম ভারতের আসাম বিশ্ববিদ্যালয় পি এইচ ডি ডিগ্রীলাভ করেন। মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ লুৎফুল হাসান।

বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতি (বাপাজস) সভাপতি মোঃ আবুল কাসেম শিকদার ও সাধারণ সম্পাদক কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু স্বাক্ষরিত এক শোকবার্তায় তারা বলেন, তাঁর মৃত্যুতে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতি গভীর শোক প্রকাশ করছে। তিনি জনসংযোগ পেশায় একজন একনিষ্ঠ কর্মী ছিলেন। মৃদুভাষী অমায়িক সজ্জন জনাব হাসান বিপিআরএ এর সাথে নিবিড় সংযুক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা একজন মহীরুহ হারালাম।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১